“ক্রা*ইম করে সরি বললেই মাফ?” জিতু কমলের বিগ বস বাংলা টিকিট টু ফিনালে বিতর্কে নাম না করে কটাক্ষ দিতিপ্রিয়ার! প্রাক্তন সহ-অভিনেত্রী পোস্ট ঘিরে নতুন করে চর্চা শুরু! কী এমন বললেন তিনি?

বিগ বস বাংলার টিকিট টু ফিনালে টাস্ক জিতে ফাইনালে পৌঁছে গিয়েছেন জিতু কমল। তবে তাঁর এই জয় ঘিরে বিতর্কও কম হচ্ছে না। সৌরভ দাসকে রিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা। টাস্ক চলাকালীন সৌরভকে শিবের দিব্যি দিয়ে আশ্বস্ত করা এবং পরক্ষণেই তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এমনকী টাস্ক জেতার পর ক্যামেরার সামনে টিকিট ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও, তাঁর আগের আচরণ নিয়ে বিতর্ক থামেনি। এবার এই ঘটনাকে কেন্দ্র করে নাম না করেই জিতুকে কটাক্ষ করলেন তাঁর প্রাক্তন সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং প্রাক্তন স্ত্রী নবনীতা দাস। তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে টলিপাড়ায়।

বিগ বসের টিকিট টু ফিনালে টাস্কে সৌরভ ও জিতুকে একটি রিকশায় বসে থাকতে হয়েছিল। তাঁদের নানা ভাবে বিরক্ত করার চেষ্টা করছিলেন বাড়ির অন্য সদস্যরা, যাতে তাঁরা নিজেরাই রিকশা থেকে নেমে যান। নিয়ম অনুযায়ী, কাউকে ধাক্কা দিয়ে বা জোর করে রিকশা থেকে ফেলে দেওয়া যাবে না। কিন্তু টাস্কের শেষ পর্যায়ে সৌরভ কিছুটা অসতর্ক হতেই তাঁকে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দেন জিতু। রিকশার ছাউনি ভেঙে মাটিতে পড়ে চোট পান সৌরভ, তাঁর হাতেও কেটে যায়। যদিও এই ঘটনার পরেও জিতুকেই টাস্কের বিজয়ী ঘোষণা করা হয়। পরে গভীর রাতে ক্যামেরার সামনে এসে জিতু জানান, তিনি টিকিট টু ফিনালে ফিরিয়ে দিতে চান। প্রয়োজনে শনিবার সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দরবারেও গিয়ে সেই টিকিট ফেরানোর আবেদন জানাবেন বলে জানান তিনি। তবে তাঁর এই সিদ্ধান্ত নিয়েও দর্শকদের মধ্যে নানা মত তৈরি হয়েছে।

এই বিতর্কের মাঝেই পরিচালক অয়ন সেনগুপ্তের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য করেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। অয়নের পোস্টে জিতুর টাস্কের আচরণ এবং পরে টিকিট ফিরিয়ে দেওয়ার ইচ্ছা নিয়ে সমালোচনা করা হয়েছিল। সেখানেই দিতিপ্রিয়া একটি মুখ ঢাকা বাঁদরের ইমোজি দিয়ে লেখেন, “একটা সিম্পল কোয়েশ্চেন আমার, আমি যদি কোনও ক্রাইম করে ‘সরি’ বলি, তাহলেই আমাকে ছেড়ে দেওয়া হবে তো? জাজের সামনে গিয়ে সরি বলতে হবে তো?” তাঁর এই মন্তব্যকে অনেকেই জিতুর সাম্প্রতিক আচরণের সঙ্গে মিলিয়ে দেখছেন। যদিও দিতিপ্রিয়া সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তাঁর প্রশ্নের ইঙ্গিত বুঝতে নেটিজেনদের অসুবিধা হয়নি বলেই মনে করছেন অনেকে। জিতু ও দিতিপ্রিয়ার সম্পর্কের তিক্ততা অবশ্য নতুন নয়। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় থেকেই তাঁদের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল বলে জানা যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে একসঙ্গে মিটিং করতেও আপত্তি ছিল জিতুর। শেষ পর্যন্ত ধারাবাহিক থেকে বেরিয়ে আসেন দিতিপ্রিয়া। সেই পুরনো বিবাদের কারণেই তাঁর সাম্প্রতিক মন্তব্য ঘিরে আরও আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে জিতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাসও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন। সেখানে দুটি জোকারের ইমোজি দিয়ে তিনি লেখেন, “ভণ্ডামির একটা লিমিট থাকে..”। যদিও নবনীতাও কারও নাম উল্লেখ করেননি, তবুও তাঁর পোস্টের সময় নিয়ে প্রশ্ন উঠেছে। জিতুর টিকিট টু ফিনালে টাস্কের আচরণ, শিবের দিব্যি দেওয়া, সৌরভকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এবং পরে টিকিট ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ, এই সমস্ত ঘটনার পরেই নবনীতার এমন মন্তব্য সামনে আসে। ফলে অনেকেই তাঁর পোস্টকে জিতুর সাম্প্রতিক বিতর্কের সঙ্গে যুক্ত করছেন। তবে নবনীতা ঠিক কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন, তা স্পষ্ট করে জানাননি। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে। প্রাক্তন স্ত্রী ও প্রাক্তন সহ-অভিনেত্রী, দু’জনের পোস্ট একই সময়ে সামনে আসায় জিতুকে ঘিরে বিতর্ক আরও বেড়েছে।

FB IMG 1795180133843.jpg 1
Screenshot

বিগ বসের ঘরের এই ঘটনা নিয়ে দর্শকদের মধ্যেও মতভেদ রয়েছে। কেউ মনে করছেন, টাস্কের মধ্যে জিতু নিজের খেলার কৌশল প্রয়োগ করেছেন, তাই তাঁর জয়কে অন্যায় বলা যায় না। আবার অনেকের মতে, টাস্কের নিয়ম ভেঙে সৌরভকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উচিত হয়নি। বিশেষ করে সৌরভ চোট পাওয়ার পর জিতুর আচরণ এবং পরে টিকিট ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। এই বিতর্কের মধ্যেই জিতুর প্রাক্তন স্ত্রী নবনীতা এবং প্রাক্তন সহ-অভিনেত্রী দিতিপ্রিয়ার মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সরাসরি নাম না করলেও তাঁদের পোস্টের ভাষা ও সময় দেখে অনেকেই মনে করছেন, এই কটাক্ষ বিগ বসের সাম্প্রতিক ঘটনাকে ঘিরেই। ফলে ফাইনালের আগেই জিতু কমলকে কেন্দ্র করে শোয়ের বাইরেও বিতর্ক ক্রমশ বাড়ছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page