জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জীতু কমলের ব্যস্ততায় প্রায় এক মাস কাজ বন্ধ! নায়কের সময়ের অভাবে ঝুঁকির মুখে ‘এরাও মানুষ’! অফিশিয়াল শিডিউল মিলছে না, তবে কী বাদ পড়তে চলেছেন অভিনেতা?

টলিউডে নতুন করে জল্পনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সাঁই প্রকাশের প্রযোজনায় তৈরি হতে থাকা ছবি ‘এরাও মানুষ’। পরিকল্পনা ছিল নির্দিষ্ট সময়ের মধ্যেই শুটিং শেষ করে পয়লা বৈশাখে ছবিটি মুক্তি দেওয়ার। কিন্তু বর্তমানে পরিস্থিতি বলছে সেই সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। ছবির দুটো গান এবং কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং এখনও বাকি রয়েছে, ফলে মুক্তির দিন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ইন্ডাস্ট্রির অন্দরেই।

এই বিলম্বের পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে আসছে নায়ক জীতু কমলের ব্যস্ত সময়সূচি। তিনি বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন, যেখানে প্রায় প্রতিদিনই শুটিং থাকে। পাশাপাশি বিজ্ঞাপন, ফ্যাশন ফটোশুট এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিতির জন্যও তাঁকে সময় দিতে হচ্ছে। খুব শিগগিরই অগ্নিদেব চট্টোপাধ্যায়ের নতুন ছবির কাজও শুরু করার কথা রয়েছে তাঁর।

ইন্ডাস্ট্রির ভেতরের সূত্র বলছে, প্রায় এক মাসেরও বেশি সময় ধরে ছবির কাজ কার্যত বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। প্রযোজক এবং পরিচালক নিয়মিত যোগাযোগ রাখলেও সঠিক তারিখ মিলছে না বলে কাজ এগোচ্ছে না। এই পরিস্থিতিতে ছবির ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে। একদিকে প্রযোজনার চাপ, অন্যদিকে সময়ের অভাব মিলিয়ে জটিল সমীকরণ তৈরি হয়েছে পুরো ইউনিটের জন্য।

সমস্যা যখন বাড়তে থাকে তখন স্বাভাবিকভাবেই বিষয়টি পৌঁছে যায় ফেডারেশনের কানে। সংগঠনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও তাঁর কাছে খবর পৌঁছেছে। তিনি স্বীকার করেছেন যে তারিখের সমস্যা রয়েছে এবং অতীতে জীতুকে সময় দেওয়ার জন্য অনুরোধও করা হয়েছিল। তবে অফিসিয়াল অভিযোগ না এলে সরাসরি পদক্ষেপ করা সম্ভব নয় বলেও জানান তিনি।

এদিকে প্রযোজক সাঁই প্রকাশ বর্তমানে শহরের বাইরে থাকায় বিস্তারিত কিছু বলতে চাননি। পরিচালক অমিত তালুকদার অবশ্য স্বীকার করেছেন যে এখনও কিছু অংশের শুটিং বাকি এবং দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। মঙ্গলবার ফেডারেশনে আলোচনার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। জীতুর সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব না হলেও তাঁর সহকারী জানিয়েছেন, উপযুক্ত সময়ে অভিনেতাই নিজের বক্তব্য রাখবেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page