জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Tollywood

Subhasmita: শুরু হচ্ছে হরগৌরী পাইস হোটেল! নতুন মুখ শুভস্মিতা হৈহৈ ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, জানেন তিনি আসলে কে?

বাংলা টেলিভিশনের জগতে একটা নতুন জোয়ার। বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে যেন বিপ্লব ঘটেছে। নতুন গল্প থেকে শুরু করে নতুন মোড়ক, প্রতিদিন টিভি চ্যানেল পাল্টালেই নতুন নতুন ধারাবাহিক। হ্যাঁ, বাংলা টেলিভিশনে একের পর এক নতুন নতুন সিরিয়াল এসেই চলেছে।

শুধু নতুন সিরিয়াল নয়, এর সঙ্গে উঠে আসছে একের পর এক নতুন মুখ। নতুন নতুন প্রতিভা হিসেবে নতুন নতুন অভিনেতা বা অভিনেত্রী উঠে আসছে প্রতিদিন। পুরনোদের সঙ্গে পাল্লা দিতে তাদের মধ্যে অনেকের প্রতিভা কিছু কম নয়।

আজ এমনই এক নতুন প্রতিভা নিয়ে আলোচনা করব আমরা আপনাদের সঙ্গে। এতদিনে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে আরো একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসায়। মনে করা হচ্ছে “তোমায় আমায় মিলে সিজন ২” নিয়ে আসছে ধারাবাহিক নির্মাতা।

আর এই ধারাবাহিকের মাধ্যমে নতুন অভিনেত্রী হিসেবে টেলিভিশনের দুনিয়ায় পরিচিত হতে চলেছেন শুভস্মিতা মুখার্জি। কে তিনি? জেনে নিতে চাইলে পড়ুন বাকিটা।

ধারাবাহিকে নায়ক হিসাবে দেখা দিচ্ছেন খুকুমণি হোম ডেলিভারির বিহান অর্থাৎ অভিনেতা রাহুল মজুমদার। আর তাঁর বিপরীতে নতুন অভিনেত্রী হিসেবে শুভস্মিতা। এই নায়িকা আসলে কিন্তু নবাগতা নয়। কারণ গ্ল্যামার ওয়ার্ল্ডে আগেই প্রবেশ করেছেন তিনি।

শুভস্মিতা এর আগে বেশ কিছু ওয়েব সিরিজ এবং কিছু সিনেমায় কাজ করেছেন টুকটাক। ছোট ছোট চরিত্রে অভিনয় করলেও অনেক আগেই টলিউড ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়েছেন তিনি। পেশাগত দিক থেকে একজন মডেল শুভস্মিতা। টেলিভিশনে এই প্রথমবার ধারাবাহিকে কাজ করতে চলেছেন তিনি।

কলকাতাতেই বড় হয়েছেন শুভ। বেশ কিছু ফ্যাশন শো জিতেছেন। টেকনো ইন্ডিয়া থেকে পড়াশোনা শেষ করে মাত্র ২২ বছর বয়সে সিরিয়ালের জগতে পা রেখেছেন শুভস্মিতা। দেখা যাক নতুন জুটি হিসেবে রাহুল এবং শুভস্মিতাকে কতটা ভালোবাসে দর্শক।

Nira

                 

You cannot copy content of this page