জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

চিকিৎসার নামে ষড়’যন্ত্র করে তাঁর অজ্ঞাতে জরা’য়ু অপসারণ করানো হয়েছিল! উদিত নারায়ণের নামে বড় অভিযোগ প্রাক্তন স্ত্রীর!

বলিউডে ফের চর্চার কেন্দ্রে ব্যক্তিগত সম্পর্ক ও আইনি লড়াই। সম্প্রতি কুমার শানুর প্রাক্তন স্ত্রীর বিস্ফোরক অভিযোগ ঘিরে শুরু হয়েছিল তুমুল বিতর্ক। সেই মামলায় আদালত শেষ পর্যন্ত গায়কের পক্ষেই রায় দেয়। এরই মধ্যে নতুন করে শোরগোল পড়েছে উদিত নারায়ণকে ঘিরে। তাঁর প্রাক্তন স্ত্রীর গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, তিনিও কি আইনের দ্বারস্থ হবেন।

কিছুদিন আগেই এক মঞ্চানুষ্ঠানে অনুরাগিণীকে চুম্বন করার ঘটনায় বিতর্কে জড়িয়েছিলেন উদিত। সেই বিতর্ক স্তিমিত হওয়ার আগেই সামনে আসে আরও গুরুতর অভিযোগ। তাঁর প্রাক্তন স্ত্রী দাবি করেছেন, চিকিৎসার নামে ষড়যন্ত্র করে তাঁর অজ্ঞাতে জরায়ু অপসারণ করানো হয়েছিল। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন জগতে। তবে এত কিছু সত্ত্বেও এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি গায়ক।

এর আগে একইভাবে আলোচনায় এসেছিলেন কুমার শানু। তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য অভিযোগ করেছিলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর উপর অত্যাচার করা হয়েছিল এবং ন্যূনতম যত্নও পাননি তিনি। এই অভিযোগে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দাবি করে মানহানির মামলা করেন গায়ক। ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছিলেন তিনি এবং শেষ পর্যন্ত আদালতের রায় যায় তাঁর পক্ষেই।

এই ঘটনার পর থেকেই অনেকের ধারণা, উদিত নারায়ণও একই পথে হাঁটতে পারেন। তাঁর প্রথম স্ত্রী রঞ্জনা নারায়ণ অভিযোগ করেছেন, ১৯৮৪ সালে তাঁদের বিয়ে হলেও কিছুদিন পরই তাঁকে রেখে মুম্বই চলে যান গায়ক এবং পরে দ্বিতীয় বিয়ে করেন। অতীতেও সম্পর্ক নিয়ে নানা বিতর্ক উঠেছিল, যদিও পরে পারিবারিক সম্পর্ক বজায় ছিল বলে জানা যায়। নতুন অভিযোগে আবারও চাঞ্চল্য তৈরি হয়েছে।

এত গুরুতর অভিযোগের পরেও উদিত নারায়ণের নীরবতা আরও কৌতূহল বাড়াচ্ছে অনুরাগীদের। সম্প্রতি তাঁর ছেলে আদিত্য নারায়ণ সমাজমাধ্যমে একটি পারিবারিক ছবি পোস্ট করেন, যেখানে গায়কের বর্তমান পরিবারকে স্বাভাবিক মেজাজে দেখা যায়। সেই ছবিতে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী দীপা নারায়ণও। তবে বিতর্ক নিয়ে এখনও মুখ খোলেননি কেউই, আর সেই নীরবতাই জল্পনা আরও বাড়িয়ে তুলছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page