জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

১৫ বছরের পরিচিত ‘দিদি’ আর নেই! ‘আমার অবদান ছিল বলেই আজ এই…’ ‘দিদি নম্বর ১’ থেকে সরে যেতেই নতুন সঞ্চালিকা ও টিমকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়! রচনা বিনা দিদি নাম্বার ওয়ান দেখবেন তো?

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এ বড় পরিবর্তনের খবর সামনে এসেছে। দীর্ঘ ১৫ বছর ধরে এই অনুষ্ঠানের মুখ হিসেবে দর্শকদের কাছে পরিচিত ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঞ্চালনাতেই শোটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল বলে মনে করেন অনুরাগীদের একাংশ। তবে এবার সেই পরিচিত সমীকরণ বদলাতে চলেছে। নতুন সিজনে আর দেখা যাবে না রচনাকে। পরিবর্তে অনুষ্ঠানের সঞ্চালিকার দায়িত্বে আসছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ইতিমধ্যেই স্বস্তিকাকে নিয়ে নতুন সিজনের প্রোমোও প্রকাশ্যে এসেছে। আর এই পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে জোর আলোচনা।

‘দিদি নম্বর ১’ শুধু একটি রিয়্যালিটি শো নয়, বাংলা টেলিভিশনের অন্যতম সফল অনুষ্ঠান হিসেবেও পরিচিত। বছরের পর বছর ধরে সাধারণ মানুষের গল্প, সংগ্রাম এবং সাফল্য তুলে ধরেছে এই মঞ্চ। সেই মঞ্চের সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম কার্যত সমার্থক হয়ে উঠেছিল। ফলে হঠাৎ করে সঞ্চালিকা বদলের সিদ্ধান্ত অনেক দর্শকের কাছেই বিস্ময়ের কারণ হয়েছে। কেন এই পরিবর্তন, তা নিয়ে নানা প্রশ্নও উঠতে শুরু করেছে। বিশেষ করে দীর্ঘদিনের সফল যাত্রার পর এমন সিদ্ধান্তের কারণ জানতে আগ্রহী ছিলেন অনেকেই।

এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে রচনা বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, “আমার কাজের চাপ আছে। এটা তো একটা কারণ বটেই। দ্বিতীয়ত, এটা পুরোপুরি চ্যানেলের সিদ্ধান্ত ছিল। কারণ, ওরা এই অনুষ্ঠানকে নতুন ভাবে সাজাতে চেয়েছিল। আর চ্যানেলের সিদ্ধান্তের উপরে তো আমি কিছু বলতে পারি না।” বর্তমানে রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি একাধিক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। সেই ব্যস্ততাও সিদ্ধান্তের পিছনে একটি কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত বিষয়টি চ্যানেলের সিদ্ধান্ত বলেই জানিয়েছেন রচনা।

তবে এখানেই থেমে থাকেননি অভিনেত্রী। অনুষ্ঠানের দীর্ঘ সাফল্যে নিজের অবদানের কথা তুলে ধরে তিনি নতুন টিমের সামনে বড় চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেছেন। রচনার বক্তব্য, “এই শো আজ যে জায়গায় রয়েছে, সেটা আমি ছিলাম বলে এবং আমার অবদান ছিল বলেই এই পর্যায়ে এসে পৌঁছেছে।” তাঁর মতে, এত বছরের যাত্রায় তিনি অনুষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে ছিলেন। ফলে নতুন টিমের জন্য এই দায়িত্ব সহজ হবে না। দর্শকদের প্রত্যাশাও থাকবে অনেক বেশি। সেই কারণেই তিনি এই পরিবর্তনকে বড় পরীক্ষার মুখোমুখি হওয়া বলেই মনে করছেন।

নতুন সঞ্চালিকা ও টিমকে উদ্দেশ্য করে রচনা আরও বলেন, “এটা ওদের (নতুন টিম ও সঞ্চালিকা) জন্য একটা মস্ত বড় চ্যালেঞ্জ। ওদের এবার গোটা পশ্চিমবঙ্গ এবং ভারতবাসীর কাছে প্রমাণ করে দেখাতে হবে যে, রচনা বন্দ্যোপাধ্যায়েরও পরিবর্ত কেউ হতে পারে!” তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই নেটমাধ্যমে চর্চার বিষয় হয়ে উঠেছে। অনেকেই এটিকে আত্মবিশ্বাসী মন্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে প্রকাশ্য চ্যালেঞ্জ বলেও ব্যাখ্যা করছেন। তবে রচনা নিজের বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি অনুষ্ঠানটির ভবিষ্যৎ সাফল্যও দেখতে চান।

একই সঙ্গে স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রতি কোনও ব্যক্তিগত বিরূপ মনোভাব নেই বলেও জানিয়েছেন রচনা। বরং তিনি নতুন সঞ্চালিকার জন্য শুভকামনা জানিয়েছেন। রচনা বলেন, “রচনা ছাড়া এই অনুষ্ঠান তাঁরা সফল করতে পারেন। আমি সেই দিনটাই দেখার অপেক্ষায় আছি।” তাঁর বক্তব্যে একদিকে যেমন নিজের অবদানের কথা উঠে এসেছে, অন্যদিকে তেমনই নতুন টিমের প্রতি শুভেচ্ছাও রয়েছে। এখন দেখার, স্বস্তিকা মুখোপাধ্যায়ের হাত ধরে ‘দিদি নম্বর ১’-এর নতুন অধ্যায় দর্শকদের কতটা মন জয় করতে পারে।

Piya Chanda

                 

You cannot copy content of this page