জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছেলে ‘ডুগ্গু’র বয়স মাত্র ১৬ মাস, তার মধ্যেই রূপসা ও সায়নদীপের সংসারে আবার নতুন সদস্যের আগমন! মাতৃত্বের নতুন অধ্যায়, নিজেই সুখবর ভাগ করে নিলেন অভিনেত্রী?

বাংলা টেলিভিশন এবং ওয়েব দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় আবারও চর্চার কেন্দ্রে। সামাজিক মাধ্যমে তাঁর একটি পোস্ট ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা। পোস্টে তিনি লিখেছেন, “আমার নতুন বেবি…”। এই একটি বাক্য পড়েই অনুরাগীদের অনেকের মনে প্রশ্ন জেগেছে, তবে কি ১৬ মাসের ছেলেকে বড় করার মধ্যেই ফের নতুন সদস্য আসছে তাঁদের পরিবারে? রূপসার পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। শুভেচ্ছা জানাতে শুরু করেন অনেকেই। তবে অভিনেত্রী শুরুতে এই রহস্যের কোনও উত্তর দেননি।

রূপসা এবং তাঁর স্বামী সায়নদীপ সরকারের ব্যক্তিগত জীবন বরাবরই অনুরাগীদের আগ্রহের বিষয়। এক বন্ধুর বাড়ির পার্টিতে প্রথম দেখা হয় দু’জনের। প্রথম আলাপ থেকেই একে অপরকে ভালো লেগে যায়। মাত্র দেড় থেকে দুই মাস সম্পর্কে থাকার পরই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২৩ সালের ডিসেম্বরে আইনি বিয়ে সারেন তাঁরা। এরপর ২০২৪ সালের অক্টোবরে সামাজিক বিয়ে হয়। বিয়ের কিছুদিনের মধ্যেই তাঁদের ছেলে অগ্নিদেবের জন্ম হয়। পরিবারের সকলের আদরের ডুগ্গুকে নিয়েই এখন কেটে যায় তাঁদের দিনের বেশিরভাগ সময়।

অভিনয়ের পাশাপাশি মাতৃত্বও দারুণভাবে উপভোগ করছেন রূপসা। ছেলে এখনও খুবই ছোট। তাই কাজের ফাঁকেই তাঁর অধিকাংশ সময় কাটে সন্তানের সঙ্গে। এমন পরিস্থিতিতে হঠাৎ “আমার নতুন বেবি…” লেখা পোস্ট দেখে অনেকেই ভেবেছিলেন, হয়তো অভিনেত্রী আবারও মা হতে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই জল্পনাই দ্রুত ছড়িয়ে পড়ে। তবে রূপসা এই নিয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা দেননি। ফলে অনুরাগীদের কৌতূহল আরও বেড়ে যায়।

রূপসা ছোটবেলা থেকেই নাচের সঙ্গে যুক্ত। মাত্র আড়াই বছর বয়স থেকে নাচ শেখা শুরু করেন তিনি। একসময় মমতা শঙ্করের নাচের দলেও কাজ করেছেন। পরে অভিনয় জগতে পা রেখে একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে নিজের দক্ষতার পরিচয় দেন। ‘ফাগুন বউ’, ‘আরব্য রজনী’, ‘কে আপন কে পর’, ‘তুঁতে’, ‘জগদ্ধাত্রী’ এবং বর্তমানে ‘পরিণীতা’ ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও ‘তানসেনের তানপুরা’ ও ‘রুদ্রবীণার অভিশাপ’ ওয়েব সিরিজেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।

শেষ পর্যন্ত জানা যায়, নতুন সন্তানের নয়, আসলে নিজের নতুন গাড়ির কথাই বলছিলেন রূপসা। জন্মদিনে নিজেকেই উপহার হিসেবে একটি স্টিল রঙের Renault Kwid কিনেছেন তিনি। সেই গাড়িকেই আদর করে “আমার নতুন বেবি…” বলে পরিচয় করিয়ে দেন অভিনেত্রী। নতুন গাড়ি নিতে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে শোরুমেও গিয়েছিলেন তিনি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, কলকাতায় এই গাড়ির অন রোড দাম প্রায় ৪.৫৩ লক্ষ থেকে ৫.৬১ লক্ষ টাকা। নতুন গাড়ির সঙ্গে ছবি ভাগ করে নেওয়ার পরই স্পষ্ট হয়, যাকে ঘিরে এত জল্পনা, সেটি আসলে তাঁর নতুন চারচাকার সঙ্গী।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page