জি বাংলার জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা ‘সারেগামাপা’-র গ্র্যান্ড ফিনালেকে ঘিরে বাড়ছে উত্তেজনা। সেরার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন হাওড়ার আন্দুলের তরুণ গায়ক সৃজন পোড়েল। দীর্ঘদিনের সঙ্গীতচর্চা এবং ধারাবাহিক ভালো পারফরম্যান্সের জোরে তিনি পৌঁছে গিয়েছেন শেষ পর্বে। এবার তাঁর দিকে তাকিয়ে রয়েছেন পরিবার, বন্ধু এবং অসংখ্য অনুরাগী। মাত্র ৪ বছর বয়সে গানের হাতেখড়ি সৃজনের, ‘সা রে গা মা পা’-র টপ ফাইভে পৌঁছে মা-বাবার অপূর্ণ স্বপ্ন পূরণের লড়াইয়ে নেমেছে সে। আর তাকে ঘিরেই গ্র্যান্ড ফিনালের আগে উচ্ছ্বাস হাওড়াজুড়ে।
সৃজনের গান শেখার শুরু ছোটবেলা থেকেই। পরিবারের সমর্থন পেয়েই তিনি ধীরে ধীরে নিজের স্বপ্নের পথে এগিয়েছেন। এর আগে ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন তিনি। যদিও সেই প্রতিযোগিতায় শিরোপা জেতা হয়নি, তবুও সেই অভিজ্ঞতা তাঁকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে বলে মনে করছেন ঘনিষ্ঠরা।
‘সারেগামাপা’-র এবারের মরশুমে বিভিন্ন ধরনের গান গেয়ে বিচারক এবং দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন সৃজন। প্রতিটি পর্বে নিজের গায়কির ভিন্ন দিক তুলে ধরে তিনি ধাপে ধাপে এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিক পারফরম্যান্সই তাঁকে গ্র্যান্ড ফিনালের অন্যতম শক্তিশালী প্রতিযোগী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
গ্র্যান্ড ফিনালে মঞ্চে সৃজনের পাশাপাশি রয়েছেন আরও কয়েকজন দক্ষ প্রতিযোগী। ফলে শিরোপার লড়াই যে কঠিন হতে চলেছে, তা বলাই যায়। প্রত্যেকেই নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। শেষ মুহূর্তে কার পারফরম্যান্স দর্শক ও বিচারকদের বেশি মন জয় করবে, সেটাই এখন দেখার বিষয়।
আরও পড়ুনঃ লোকে হি’জড়ে, ছ’ক্কা বলে কটা’ক্ষ করে! বারবার মৃ*ত্যুর কথা মনে এসেছে! জীবনের কঠিন সময় নিয়ে আবেগঘন পোস্ট সায়ক চক্রবর্তীর
এখন গোটা হাওড়াসহ সৃজনের অনুরাগীদের নজর গ্র্যান্ড ফিনালের দিকে। ইন্ডিয়ান আইডলের অপূর্ণ স্বপ্ন কি এবার সারেগামাপার মঞ্চে পূরণ হবে, সেই প্রশ্নই ঘুরছে সবার মনে। শেষ পর্যন্ত ট্রফি কার হাতে উঠবে, তার উত্তর মিলবে ফিনালের মঞ্চেই।
