ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এর মাধ্যমে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী শিরিন পাল। যদিও তিনি শুরু থেকেই এই ধারাবাহিকে ছিলেন না। প্রথমদিকে অপর্ণা চরিত্রে অভিনয় করেছিলেন দিতিপ্রিয়া রায়। পরে দিতিপ্রিয়া ধারাবাহিক ছেড়ে দিলে সেই জায়গায় শিরিনের এন্ট্রি হয়। অল্প সময়ের মধ্যেই অপর্ণা চরিত্রে তিনি দর্শকদের মন জয় করেন। পাশাপাশি ধারাবাহিকের নায়ক জিতু কমলের সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রিও বিশেষভাবে প্রশংসা পেয়েছে।
অভিনয়ের পাশাপাশি শিরিনের ব্যক্তিগত জীবনও মাঝে মাঝে আলোচনায় উঠে আসে। কম্পাস খ্যাত অভিনেতা জিৎ সুন্দর এর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ধারাবাহিকে কাজ শুরু করার আগেই দুজনের পরিচয় হয়। দুজনেই মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই সূত্রেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। সময়ের সঙ্গে সেই বন্ধুত্বই প্রেমের সম্পর্কে পরিণত হয়।
সম্প্রতি প্রেমিকের জন্মদিন উপলক্ষে সমাজমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন শিরিন। সেই ছবিতে সাদা ঢাকাই শাড়ি ও লাল ব্লাউজে দেখা যায় তাঁকে। অন্যদিকে জিৎ সুন্দরকে দেখা গেছে কালো ও ধূসর রঙের একটি চাদর জড়িয়ে। দুজনের সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি অনুরাগীদের মধ্যেও বেশ সাড়া ফেলেছে।
ছবির সঙ্গে শিরিন একটি আবেগঘন বার্তাও লিখেছেন। সেখানে তিনি বলেন, জীবনের ভুলভ্রান্তি নিয়েই তাদের পথচলা। প্রতিদিনের ক্লান্তি শেষে ছোট্ট ঘরে ফিরে আবার নতুন দিনের স্বপ্ন দেখার কথাও উল্লেখ করেন তিনি। ভালো থাকার স্বপ্ন আর একসঙ্গে পথ চলার আশা নিয়েই প্রেমিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ “কর্মক্ষেত্রে পি’রিয়ডে অন্তত দু’দিন ছুটি দরকার, ফিমেল ড্রেসার আর ওয়াশরুম অনিবার্য!” নিজের সিদ্ধান্ত নিতে স্বাবলম্বী হতে হবে! আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে, জি বাংলার ঘরের মেয়ে অন্বেষা, শ্রুতি ও শ্বেতা ভাগ করলেন নিজের ভাবনা!
প্রসঙ্গত, শিরিন অনেকদিন ধরেই থিয়েটারের সঙ্গে যুক্ত। এর আগে তিনি এসভিএফের সিরিজ বীরাঙ্গনা এবং জি বাংলার সিরিজ ফাঁদ এ কাজ করেছেন। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে তাঁর অভিনয় প্রশংসা পেলেও টিআরপি খুব বেশি বাড়েনি। এর আগে দিতিপ্রিয়া রায় ও জিতু কমলের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। পরে দিতিপ্রিয়া ধারাবাহিক ছেড়ে দেন। বর্তমানে শুটিং স্বাভাবিকভাবে চললেও ধারাবাহিকটির সময় পরিবর্তনের কথা ভাবছে চ্যানেল বলে জানা যাচ্ছে।
