জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“তুমি থিয়েটার থেকে বেরিয়ে গেলে তাতে কিছু যায় আসে না… তারপরই সেপারেশন হয়ে গেল” – প্রাক্তনী মধুমিতা সরকারের বিয়ের সময় ব্যক্তিগত ও অভিনয় জীবনের স্ট্রাগল নিয়ে মুখ খুললেন সৌরভ চক্রবর্তী! কেন সেপারেশনের সময় পারিবারিক দিক থেকে ভেঙে পরেছিলেন অভিনেতা?

বিনোদন জগতে কাজ করা সবসময়ই সহজ নয়। বড় বড় হিট সিনেমা বা জনপ্রিয় সিরিয়ালের আড়ালে লুকিয়ে থাকে অভিনেতাদের লড়াই, পরিশ্রম ও আত্মত্যাগের গল্প। ছোট মফঃস্বলের ছেলে হোক বা বড় শহরের সাধারণ মানুষ, প্রত্যেকেই পেরিয়ে আসতে হয় নানা বাধা। কেউ আর্থিক সংকটের সঙ্গে লড়ে এগোয়, কেউ নিজেকে প্রমাণ করার তাড়নায় থেমে থাকে না। অনেক সময় সেই সংগ্রামের গল্পই দর্শকদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। এই লড়াইয়ের বাস্তব অভিজ্ঞতা সম্প্রতি ভাগ করে নিয়েছেন জনপ্রিয় অভিনেতা সৌরভ চক্রবর্তী।

সৌরভ চক্রবর্তী মফঃস্বলের মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার আগ্রহ কখনো চাকরির পরীক্ষায় ছিল না। বরং শিল্প ও সংস্কৃতির জগতে নিজেকে পরীক্ষা করতে চেয়েছেন তিনি। ছোটবেলা থেকেই কবিতা লিখেছেন, বাংলা গদ্য রচনার প্রতি ছিল অনুরাগ। থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে নিয়মিত নাটকে অভিনয় করেছেন তিনি।

তার ফিল্ম জার্নি শুরু হয় অ‍্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। তবে সৌরভ একটা জায়গায় থেমে থাকেননি, কঠিন লড়াই, ব্যর্থতার মধ্যেও তিনি থিয়েটার থেকে ফিল্ম ও টেলিভিশনের প্রধান চরিত্রে পৌঁছান। বর্তমানে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল “লক্ষ্মী ঝাঁপি” তে তাকে নায়ক হিসেবে দেখা যাচ্ছে। সম্প্রতি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “আমাকে বলা হয়েছিল, তুমি থিয়েটার থেকে বেরিয়ে গেলে তাতে কোন যায় আসে না।” তবুও সেই প্রতিকূলতা তাঁকে থামাতে পারেনি বরং আরো দৃঢ়তার সঙ্গে তিনি ভবিষ্যতের দিকে এগিয়ে গিয়েছিল।

সম্প্রতি সৌরভের ব্যক্তিজীবনে এক কঠিন সময় এসেছে, সম্প্রতি তাঁর প্রাক্তনী মধুমিতা সরকারের বিয়ের খবর প্রকাশ পেয়েছে। যদিও অনেক বছর আগেই তাদের মধ্যে সেপারেশন হয়ে গিয়েছিল। সৌরভ জানিয়েছেন, সম্পর্ক শেষ হওয়ার সময় তিনি ব্যক্তিগতভাবে খুব ভেঙেছিলেন কারণ তখনই তাঁর বাবার শরীরও খারাপ ছিল। তিনি বলেন, “সেপারেশন কষ্টদায়ক ছিল, তবে জীবন থেমে থাকে না। কঠিন সময়েও পরিবারের দায়িত্ব, পেশাগত কাজ এবং নিজের স্বপ্নের প্রতি মনোযোগ রাখতেই হয়েছে।”

সৌরভের এই জীবনের সংগ্রাম আমাদের শেখায়, ব্যক্তিগত অন্ধকারও যদি আসে, তবে হাল না ছাড়লে তা অতিক্রম করা সম্ভব। নিজের দায়িত্ব, স্বপ্ন এবং পেশার প্রতি মনোযোগ রাখার মাধ্যমে তিনি শুধু নিজের পথ তৈরী করেননি, অন‍্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠেছেন। অভিনেতার এই গল্প অনেকের জন্য জীবনের চ্যালেঞ্জকে সাহসের সঙ্গে মোকাবিলা করার প্রেরণা হতে পারে।

Piya Chanda

                 

You cannot copy content of this page