বিগ বস বাংলার বাড়িতে এবার প্রেমের সমীকরণে নয়া মোড়! কখনও মান-অভিমান, কখনও ঝগড়া, আবার কখনও একে অপরের প্রতি যত্ন, সব মিলিয়ে জীতু কমল ও সৃজলা গুহকে নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি ক্যামেরার সামনেই সৃজলাকে নিজের মনের কথা জানিয়েছেন জীতু। সরাসরি প্রেমের প্রস্তাব দিয়ে অভিনেতা বলেছেন, তিনি সৃজলাকে ভালোবাসেন। এমনকী নিজের অনুভূতির কথা জানানোর পাশাপাশি সৃজলার কাছ থেকে হ্যাঁ অথবা না, যে কোনও একটি উত্তরও চেয়েছেন তিনি। কিন্তু জীতুর এই প্রস্তাবের পরেও মুখ খোলেননি সৃজলা। বরং হাসি দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তবে এবার অভিনেত্রীর একটি ভিডিও ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। সেখানে তাঁকে চোখে জল নিয়ে বলতে শোনা যাচ্ছে, ‘আই লাভ ইউ, আর ঝগড়া করব না।’ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি শেষ পর্যন্ত জীতুর প্রেমের প্রস্তাবে সাড়া দিলেন সৃজলা?
আসলে বিগ বসের বাড়িতে সৃজলার সঙ্গে জীতুর সম্পর্কের সমীকরণ বেশ কয়েকদিন ধরেই আলোচনায়। প্রথমদিকে দু’জনের মধ্যে বন্ধুত্ব থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই ঘনিষ্ঠতা বেড়েছে। কখনও একসঙ্গে সময় কাটানো, কখনও একে অপরের পাশে দাঁড়ানো, আবার কখনও অভিমান করে দূরে সরে যাওয়া, তাঁদের সম্পর্কের নানা দিক সামনে এসেছে। এর মধ্যেই সৃজলার মন খারাপ ভাঙাতে গিয়ে নিজের অনুভূতির কথা জানিয়ে দেন জীতু। আকাশ, বাতাস, পাখি এবং নদীকে সাক্ষী রেখে অভিনেত্রীকে ভালোবাসার কথা বলেন তিনি। শুধু মুখের কথাতেই থেমে থাকেননি, সৃজলাকে চিঠিও লিখেছেন। কিন্তু অভিনেত্রী এখনও পর্যন্ত প্রকাশ্যে তাঁর প্রস্তাবের কোনও স্পষ্ট উত্তর দেননি। ফলে তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নতুন ভিডিওতে সৃজলাকে বলতে শোনা গিয়েছে, ‘আই লাভ ইউ, আর ঝগড়া করব না।’ অভিনেত্রীর চোখে জলও দেখা গিয়েছে। আর এই ছোট্ট মুহূর্ত ঘিরেই তৈরি হয়েছে নানা প্রশ্ন। কাকে উদ্দেশ্য করে এমন কথা বললেন সৃজলা? তিনি কি তাঁর বিশেষ মানুষকে এই কথা বলছেন, নাকি জীতুর উদ্দেশেই মনের কথা জানালেন? দর্শকদের একাংশের ধারণা, জীতুর প্রেমের প্রস্তাবের পরেই হয়তো অভিনেত্রীর মনেও কিছু পরিবর্তন এসেছে। আবার অন্য একাংশের মতে, ভিডিওটির সঙ্গে জীতুর প্রস্তাবের কোনও সরাসরি সম্পর্ক নাও থাকতে পারে। কারণ, বিগ বসের বাড়িতে প্রতিযোগীদের ব্যক্তিগত কথোপকথন এবং আবেগের মুহূর্ত প্রায়ই দর্শকদের সামনে আসে। তাই একটি ছোট ভিডিও দেখে তাঁদের সম্পর্ক নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়।
প্রসঙ্গত, বিগ বসের বাড়িতে সৃজলার সঙ্গে এর আগেও দুর্নিবার সাহার ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীকালে রাজবীর দে-র সঙ্গেও তাঁর বন্ধুত্ব নিয়ে নানা কথা শোনা যায়। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে জীতুর নাম। অন্যদিকে সৃজলার সঙ্গে অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়েও দীর্ঘদিন ধরে বিনোদন মহলে চর্চা রয়েছে। যদিও নিজেদের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কোনও স্পষ্ট ঘোষণা করেননি তাঁরা। শনের বিগ বসের বাড়িতে প্রবেশের কথা থাকলেও পায়ে চোট পাওয়ায় শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ফলে সৃজলা-জীতুর ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হতেই শনের অনুরাগীদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। একাধিক সম্পর্কের সমীকরণ ঘিরে সৃজলাকে নিয়ে এখন চর্চা তুঙ্গে।
আরও পড়ুনঃ বিগ বসের ঘরে মানসিকভাবে ভে’ঙে পড়েছিলেন ভরত কল! নিতে হচ্ছে মনোবিদের সাহায্য, কার কারণে এমন হয়েছে অভিনেতার?
সব মিলিয়ে বিগ বস বাংলার বাড়িতে জীতু-সৃজলার সম্পর্ক কোন দিকে এগোয়, তা নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। জীতু নিজের অনুভূতি প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, কিন্তু সৃজলার তরফে এখনও স্পষ্ট কোনও স্বীকারোক্তি আসেনি। ভাইরাল ভিডিওর ‘আই লাভ ইউ’ কথাটি কাকে উদ্দেশ্য করে বলা, সেটাও পরিষ্কার নয়। ফলে আপাতত রহস্য রয়েই গেল। সৃজলা কি সত্যিই জীতুর প্রেমের প্রস্তাবে সাড়া দিতে চলেছেন, নাকি তাঁদের সম্পর্ক শুধুই বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? উত্তর মিলবে আগামী পর্বগুলিতে। তবে একটা বিষয় স্পষ্ট, বিগ বসের ঘরে এখন খেলার পাশাপাশি জীতু ও সৃজলার সম্পর্কের রসায়নও দর্শকদের নজরের কেন্দ্রে।
