চক্রবর্তী পরিবারকে ঘিরে বিতর্ক থামার আগেই ফের নতুন করে শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী সুস্মিতা সম্প্রতি বিয়ে করেছেন, আর সেই বিয়েকে কেন্দ্র করেই শুরু হয়েছে নানা আলোচনা। তাঁর আগের সম্পর্ক, ডিভোর্স এবং ব্যক্তিগত জীবন নিয়ে চলছে তীব্র সমালোচনা। এর মাঝেই হঠাৎ ফেসবুক লাইভে এসে মুখ খুললেন তিনি। একের পর এক অভিযোগ তুলে সরাসরি আক্রমণ করলেন প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের। তাঁর বক্তব্যে চমকে গিয়েছেন অনেকেই। এতদিন চুপ থাকলেও এবার আর নীরব থাকলেন না অভিনেত্রী। নিজের অভিজ্ঞতা খোলাখুলি তুলে ধরলেন সকলের সামনে।
লাইভের শুরুতেই সুস্মিতা স্পষ্ট বলেন, তিনি নিখুঁত নন, কিন্তু চক্রবর্তী পরিবারও নির্দোষ নয়। তাঁর দাবি, প্রাক্তন স্বামী পুরনো সম্পর্কের ব্যক্তিগত ভিডিও তাঁকে দেখাতেন। এমনকি তাঁর সামনেই অন্য নারীদের সঙ্গে ঘনিষ্ঠ হতেন বলেও অভিযোগ করেন তিনি। এই ধরনের আচরণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানান। তিনি বলেন, এই সব ঘটনা কাউকে বলার সাহস এতদিন পাননি। কিন্তু এখন আর চুপ থাকা সম্ভব হয়নি। তাঁর কথায়, এই সত্য সামনে আনা জরুরি ছিল। তাই সবকিছু প্রকাশ্যে আনতে বাধ্য হয়েছেন তিনি।
সুস্মিতা আরও জানান, তিনি বিয়ে ভাঙতে চাননি, বরং সংসার এবং সন্তান চেয়েছিলেন। তাঁর অভিযোগ, স্বামী বা শ্বশুরবাড়ির কেউই সন্তান নিতে রাজি ছিলেন না। ২০১৯ সালে একটি সন্তান হারানোর কথাও উল্লেখ করেন তিনি। এরপর থেকেই তাঁকে নানা অপমানজনক মন্তব্য শুনতে হয়েছে বলে জানান। তাঁকে ‘বাঁজা’ বলা হত বলেও অভিযোগ করেন। তিনি বলেন, সন্তান না হওয়া আর সন্তান না চাওয়ার মধ্যে পার্থক্য আছে। কিন্তু সেই বিষয়টি কেউ বুঝতে চাননি। ডিভোর্সের পরও তিনি নীরব ছিলেন, কারণ তিনি সম্পর্ক বাঁচাতে চেয়েছিলেন।
বিয়ের পোস্ট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়েও মুখ খুলেছেন সুস্মিতা। তাঁর দাবি, যে সাধের অনুষ্ঠান নিয়ে পোস্ট করা হয়েছে, সেটি তিনি নিজেই আয়োজন করেছিলেন। এমনকি সমস্ত খরচও তিনিই বহন করেছিলেন। তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে পরকীয়ার যে অভিযোগ তোলা হচ্ছে তা সঠিক নয়। গত দুই বছরে স্বামীর সঙ্গে তাঁর কোনও শারীরিক সম্পর্ক ছিল না বলেও দাবি করেন। কারণ হিসেবে তিনি বলেন, সেই সময় তাঁর স্বামী অন্য সম্পর্ক নিয়ে ব্যস্ত ছিলেন। তাঁর কথায়, এসব অভিযোগ দিয়ে তাঁর চরিত্র খারাপ দেখানোর চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুনঃ “কাউকে দেখে অনুপ্রাণিত হইনি, ট্রেন্ড সেট করার জন্য নয়, যা করেছি…” প্রতিদিন চেষ্টা করেন ভালো স্বামী হতে! অনামিকার পা ছুঁয়ে নমস্কার, নেটিজেনদের নজর কেড়েছেন উদয় প্রতাপ সিংহ! আবেগের বসেই নাকি পরিকল্পিত, কী জানালেন অভিনেতা?
লাইভে সুস্মিতা আরও গুরুতর অভিযোগ তোলেন যে, তাঁকে বিভিন্নভাবে মানসিক চাপ দেওয়া হত। এমনকি সম্পর্ক ঠিক করার নামে অদ্ভুত প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে জানান তিনি। নিজের উপার্জনের টাকা দিয়ে স্বামীকে সাহায্য করার কথাও বলেন। তিনি দাবি করেন, তাঁর ফ্ল্যাট সম্পূর্ণ নিজের টাকায় কেনা এবং তার প্রমাণ তাঁর কাছে রয়েছে। সবশেষে তিনি বলেন, মা হওয়ার ইচ্ছা তাঁর কাছে অপরাধ নয়। এই বিতর্কের মধ্যেই তাঁর প্রাক্তন স্বামী জানিয়েছেন, তিনি আইনি পথে এগোতে পারেন। ফলে এই ঘটনার জেরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
