অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায় সম্প্রতি নতুন করে সংসার করেছেন। তাঁর এই নতুন জীবনে অনেকেই শুভেচ্ছা জানালেও অনেকে কটাক্ষ করেছেন। এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় তিনি প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। ফেসবুকে নিজের অতীত খোলাসা করে তিনি জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার হুমকি এবং মানসিক চাপের মুখে পড়েছেন। সুস্মিতা চান না আর ভয় নিয়ে বাঁচতে।
তাই তিনি নিজের ভাষায় সব সত্যিই প্রকাশ করেছেন। সুস্মিতা জানিয়েছেন, বর্তমানে ব্যবসায়ী শুভাশিস দে তাঁর চতুর্থ স্বামী। এর আগে তিনবার বিয়ে করেছেন তিনি। প্রথম বিয়ে কলকাতায় আসার আগে হয়, কিন্তু সেই সংসার টেকেনি। এরপর বেঙ্গালুরুতে আরেক বিয়ে হয়েছিল, যেখানে তাঁর স্বামীর অন্য নারীর সঙ্গে সম্পর্ক থাকার কারণে সুখে বাঁচা সম্ভব হয়নি। সংসার ভেঙে কলকাতায় ফিরে এসে তিনি কেরিয়ারে মন দিয়েছেন।
তার পরেও সুস্মিতার প্রেম ও সম্পর্ক নিয়ে নানা জটিলতা চলেছে। ২০১৮ সালে সুস্মিতা সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু করেন। ওই সময়ে তিনি অন্তঃসত্ত্বা হন। তবে চক্রবর্তী পরিবারের কেউ সন্তানকে চাইনি বলে অভিযোগ করেছেন তিনি। একাধিকবার গর্ভপাতের চেষ্টা হলেও সুস্মিতা শেষ পর্যন্ত সন্তানের জন্ম দিয়েছেন। ২০১৯ সালে প্রসবের সময় তিনি অন্য একজন বিত্তশালী ব্যক্তির সঙ্গে সম্পর্কও শুরু করেন।
সব্যসাচীর সঙ্গে যোগাযোগ থাকলেও তিনি প্রেমিকের থেকে উপহার নিয়েছেন। তবে সেই সম্পর্কও স্থায়ী হয়নি। সব্যসাচীর সঙ্গে সম্পর্ক ভেঙে সুস্মিতা একসময়ে একরকম রুমমেটের মতো তার সঙ্গে থাকতেন। সমস্ত খরচ বহন করতেন নিজের। এরপরই জীবনে এসেছেন বর্তমান স্বামী শুভাশিস দে। ধীরে ধীরে ঘনিষ্ঠতা থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়। বয়সের কারণে মা হওয়ার ইচ্ছা থেকে সুস্মিতা বিবাহের সিদ্ধান্ত নেন।
আরও পড়ুনঃ “সব প্ল্যান শ্যামৌপ্তি করেছে, আমি শুধু উপভোগ করব” বিয়ের পর প্রথম জন্মদিন করবেন ছিমছাম ভাবেই পালন! শুটিং-র মাঝেই কাটছে রণজয়ের দিন, তবে স্ত্রী দিচ্ছেন বিশেষ উপহার! কী তা জানালেন অভিনেতা?
শুভাশিস দের সঙ্গে সাত পাকে আবদ্ধ হয়ে তাঁরা একটি নতুন জীবন শুরু করেন। বিয়ে শেষে সংবাদ মাধ্যমে দম্পতি জানান, তারা নিজেদের সুখী রাখতে চান এবং কাদা ছোড়াছুড়ির অংশ হতে চান না। শুভাশিস দে বলেছেন, “আমি সুস্মিতার সবকিছু জানতাম, তবুও বিয়ে করেছি। নতুন কিছু জানার দরকার নেই। আমরা একসঙ্গে আছি এবং ভালো থাকব।” সুস্মিতা এবং শুভাশিস এখন একসাথে শান্তি ও সুখের জীবন কাটাচ্ছেন।
