‘বিগ বস বাংলা’র সিজন ৩-এ ক্যাপ্টেন্সি টাস্ককে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। টাস্ক চলাকালীন সহপ্রতিযোগী সৃজলা গুহকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে নন্দিনী দত্তের বিরুদ্ধে। টাস্কের নিয়ম অনুযায়ী কাঠের ঘোড়ায় বসে থাকা প্রতিযোগীকে টেনে নামানোর চেষ্টা চলছিল। সেই সময় সৃজলাকে নামাতে গিয়ে নন্দিনী ধাক্কা দেন বলে অভিযোগ। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যান সৃজলা। আচমকা পড়ে গিয়ে গুরুতর চোটও পান তিনি। এই ঘটনার পর থেকেই নন্দিনীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। ঘটনার জন্য একাংশের দর্শক নন্দিনীকে দায়ী করে ট্রোল করতে থাকেন।
তবে সমালোচনা শুধু নন্দিনীকে ঘিরে থাকেনি, তা গড়িয়েছে তাঁর পরিবারের দিকেও। নেটপাড়ায় একাংশের মন্তব্য এবং আক্রমণ নিয়ে এবার মুখ খুলেছেন নন্দিনীর ঘনিষ্ঠ বন্ধু তিতিক্ষা দাস। বন্ধুর হয়ে কথা বলতে গিয়ে তিতিক্ষা জানিয়েছেন, নন্দিনী এই সমস্ত কথা বাইরে থেকে শুনলে পরিস্থিতি আরও কষ্টকর হয়ে উঠবে। বিশেষ করে তাঁর মা-বাবাকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হয়েছে, তা মেনে নেওয়া তাঁর পক্ষে কঠিন। তিতিক্ষার মতে, একজন প্রতিযোগী হিসেবে নন্দিনীকে নিয়ে যত খুশি কথা বলা হতে পারে। কিন্তু পরিবারের সদস্যদের টেনে এনে আক্রমণ করা একেবারেই অন্য বিষয়। এই ঘটনাতেই বন্ধুর পরিবারের প্রতি সমর্থন জানিয়েছেন তিতিক্ষা।
নন্দিনীর পাশে দাঁড়িয়ে তিতিক্ষা দাস বলেন, “তার থেকেও আমার খারাপ লাগবে ও বেরিয়ে যদি একবার জানতে পারে যে একটা সামান্য ভুলের জন্য ওর মা, বাবাকে যেই কথাগুলো কিছুজন বলেছে সেটা আমরা কেউই নিতে পারব না।” এরপরই তিনি বলেন, “সেটা আমরা যতই সবসময় ক্যামেরার সামনে থাকি, তো ওটা আমাদের জন্য খুব কষ্টকর।” অর্থাৎ ক্যামেরার সামনে থাকা এবং দর্শকদের সমালোচনা শোনা তাঁদের পেশারই অংশ বলে মেনে নিয়েছেন তিতিক্ষা। তাঁর কথায়, তাঁদের নিজেদের নিয়ে যত মন্তব্যই করা হোক, সময়ের সঙ্গে তা সহ্য করার অভ্যাস হয়ে যায়। কিন্তু সেই একই বিষয় যখন মা-বাবার দিকে যায়, তখন পরিস্থিতিটা অনেক বেশি সংবেদনশীল হয়ে ওঠে। তাই নন্দিনীর পরিবারের উদ্দেশে করা মন্তব্যেই তাঁর আপত্তি সবচেয়ে বেশি।
তিতিক্ষার সঙ্গে নন্দিনীর বন্ধুত্ব অবশ্য শুধু বিগ বসের ঘরকে কেন্দ্র করে তৈরি হয়নি। এর আগেও দুজনকে একসঙ্গে ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। ফলে কাজের জায়গা থেকেই তাঁদের মধ্যে পরিচয় এবং বন্ধুত্ব তৈরি হয়েছে। সেই পুরনো সম্পর্কের কারণেই নন্দিনীকে ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন তিতিক্ষা। বর্তমানে বিগ বসের ঘরে ক্যাপ্টেন্সি টাস্ক নিয়ে প্রতিযোগীদের মধ্যে তীব্র লড়াই চলছে। কে ক্যাপ্টেন হওয়ার দৌড়ে এগিয়ে যাবেন, তা নিয়েই চলছিল এই টাস্ক। আর সেই টাস্কেই সৃজলাকে ঘোড়া থেকে নামাতে গিয়ে নন্দিনীর ধাক্কার পর ঘটে যায় দুর্ঘটনা। সৃজলার পড়ে গিয়ে চোট পাওয়া নিয়েই পরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তর্ক বিতর্ক।
আরও পড়ুনঃ “ভিক্টিম কার্ড খেলতে খেলতে যখন দেখল কাজ হচ্ছে না, তখনই…জমানো রাগেই এটা করেছে!” মনামীকে বিগ বস বাংলার টাস্কে টেনে হিঁচড়ে ফেলে দেওয়া থেকে দুর্নিবারকে কোণঠাসা, জিতুর প্রাক্তন স্ত্রী নবনীতার বি*স্ফোরক মন্তব্যে তোলপাড়! আর কী বললেন?
তবে সৃজলার চোটের ঘটনাকে কেন্দ্র করে নন্দিনীকে সমালোচনা করার পাশাপাশি তাঁর মা-বাবাকে আক্রমণ করা নিয়েই আপত্তি তুলেছেন তিতিক্ষা। তিনি স্পষ্ট করে বলেছেন, “আমাদের যা ইচ্ছে বলুক। সেটা অভ্যাস হয়ে যায়। কিন্তু মা, বাবার ক্ষেত্রে আসলে সেটা একটি সংবেদনশীল।” অর্থাৎ বিগ বসের মতো রিয়্যালিটি শোয়ে প্রতিযোগীদের কাজ নিয়ে দর্শকদের মতামত বা সমালোচনা থাকতেই পারে। কিন্তু সেই বিতর্কের মধ্যে পরিবারের সদস্যদের জড়িয়ে ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয় বলেই তাঁর বক্তব্য। এখন সৃজলার সঙ্গে নন্দিনীর ওই ঘটনার পর পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই দেখার। একইসঙ্গে নন্দিনীর পরিবারকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় যে মন্তব্যগুলি ছড়িয়েছে, তা নিয়েও বিগ বসের দর্শকদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
