জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Tollywood

DDJ Season 3: দীপান্বিতা তৃণাকে দিদি বলে ডাকায় অদ্ভুতভাবে রিয়াক্ট করলেন তৃণা! ‘বেশি অহংকার হয়ে গেছে তোমার’, সোশ্যাল মিডিয়ায় উঠল নিন্দার ঝড়

স্টার জলসার একটি জনপ্রিয় রিয়ালিটি শো হল ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩। শুরু হয়েছে বেশ কয়েক মাস হল এবং ইউনিক কনসেপ্ট এর জন্য দর্শকের ইতিমধ্যেই এটি ভালো লেগে গেছে। এছাড়াও বিচারক এবং ক্যাপ্টেন হিসেবে সব আকর্ষণীয় টলিউড সেলেবরা রয়েছেন।

Abhishek Bose, Trina Saha and Dipanwita Rakshit to feature in 'Dance Dance Junior 3' - Times of India
প্রত্যেক সপ্তাহের নিত্য নতুন কনসেপ্ট থাকে এবং গেস্ট বিচারক হিসেবে যাদের নিয়ে আসা হয় তাদের মধ্যেও অনেক চমক থাকে। সত্যি বলতে এত কিছু করেও ডান্স ডান্স জুনিয়র এখনো পর্যন্ত একবারও টিআরপিতে সারেগামাপাকে হারাতে পারেন কিন্তু আশা করা যাচ্ছে ভবিষ্যতে পারবে। তবে এবার এই শোয়ের একটি এপিসোড দিয়ে শুরু হলো বিতর্ক।

গতকাল আমরা দেখেছি শুরু হয়েছে ক্যাপ্টেন বনাম ক্যাপ্টেন প্রতিযোগিতা। সেই সময় নিজের স্বভাববশত দীপান্বিতা তৃণাকে দিদি বলে ডেকে ফেলে। আর তাতে তৃণা একটু অদ্ভুত রিঅ্যাক্ট করে বলে ফেলেন যে আমি এখন কারোর দিদি নই আমরা এখন প্রতিযোগী। এই জিনিসটি বেশ কিছু নেটিজেনের খারাপ লেগেছে এবং তারা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করছেন। অনেকেই বলছেন যে তারা তৃণার ভক্ত ছিলেন কিন্তু কাল দীপান্বিতা সঙ্গে তৃণা যে ব্যবহারটা করেছেন তা একদম তাদের পছন্দ হয়নি।

তবে অনেকেই বলছেন এগুলো স্ক্রিপ্টেড। শুধুমাত্র টিআরপি বাড়ানোর উদ্দেশ্যে দুই ক্যাপ্টেনের মধ্যে একটু বিরোধ দেখানো হয়েছে। বাস্তবে তারা খুবই ভালো বান্ধবী। এই বিষয় নিয়ে এত হল্লাগল্লা করার কোন দরকার নেই।

Piya Chanda

                 

You cannot copy content of this page