পেঁয়াজ রসুন ছাড়া রেঁধে দেখুন নিরামিষ পনির! সবাই খেয়ে বলতে বাধ্য বাহ বাহ

পনির আমরা অনেকেই খেতে ভালবাসি কিন্তু কীভাবে রান্না করবো বুঝে উঠতে পারি না। তাই আপনাদের জন্য এমন একটা দুর্দান্ত পনিরের রেসিপি শেয়ার করলাম।

ক্যাপসি পানির এর আগে কি খেয়েছেন? অনেকেই হয়তো রেসিপির নাম প্রথম শুনলেন। তবে খেতে দারুন লাগবে। আর একেবারে নিরামিষ। রাতে ভালো লাগবে বেশি খেতে।

উপকরণ: ১. পনির
২. ক্যাপসিকাম
৩. দুধ
৪. আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা
৫. কাজুবাদাম, চারমগজ
৬. পোস্ত
৭. শাহী জিরে, লবঙ্গ, জয়িত্রী
৮. ছোট এলাচ, দারচিনি
৯. জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,
১০. গরম মশলা গুঁড়ো, কাসৌরি মেথি
১১. বাটার
১২. পরিমাণ মত নুন
১৩. রান্নার জন্য তেল
১৪. চিনি স্বাদের জন্য

পদ্ধতি: পনির ছোট ছোট চৌকো টুকরো করে কেটে নিন। কড়ায় ২ চামচ তেল আর একটু বাটার দিয়ে গরম করে পনির টুকরোগুলোকে ভেজে নেবেন। অন্য একটা পাত্রে কয়েক কাপ জল আর হাফ কাপ দুধ নিয়ে তাতে আধ চামচ নুন আর চিনি দিয়ে গরম করুন। পনিরের টুকরো গুলো হালকা করে ভাজা হয়ে গেলেই তুলে এই জল ও দুধের মধ্যে দিয়ে দিন। মিক্সিতে ১০-১২টা কাজুবাদাম, ১ চামচ পোস্ত ও ১ চামচ চারমগজ নিয়ে শুকনো অবস্থায় গুড়িয়ে নিন।কিছুটা জল ও দুধের মিশ্রণ দিয়ে পেস্ট মত বানিয়ে মিক্সিতে আদা ও কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিন। পনির ভাজা তেলের মধ্যে শাহী জিরে, লবঙ্গ, জয়িত্রী, ছোট এলাচ, দারচিনি দিয়ে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে দিন। প্রথমে আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে নেড়েচেড়ে নিয়ে পরে পোস্ত ও চারমগজ পেস্ট দিয়ে কষাতে থাকুন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মত নুন দিয়ে ভালো করে মিশিয়ে কষাতে হবে যতক্ষণ না তেল বেরোয়। ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে কড়ায় পনির ও দুধ জল দিয়ে সামান্য চিনি যোগ করে ঢাকা দিয়ে রান্না করুন। ৫ মিনিট রান্নার পর ঢাকনা খুলে কাসৌরি মেথি আর সামান্য বাটার দিয়ে হালকা করে নেড়ে আবারও কয়েক মিনিট রান্না করলেই রেডি ক্যাপসি পানির। রুটি বা পরোটা দিয়ে খেতে পারেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page