জলসায় মুখ বদল! এবার জনপ্রিয় ধারাবাহিকের নায়ক পরিবর্তন! কেন চরিত্র ছাড়লেন অভিনেতা?

স্টার জলসা (Star Jalsha) ধারাবাহিকগুলোতে সম্প্রতি এসেছে অনেক পরিবর্তন। অনেকগুলো স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের মুখ্য চরিত্রে বদলে দিয়েছে প্রযোজনা সংস্থা। সম্প্রতি লাভ বিয়ে আজ কাল ধারাবাহিকের মুখ অভিনেত্রী মৌমিতা সরকারকে পরিবর্তন করে ধারাবাহিকে শ্রাবণের চরিত্রে নেওয়া হয়েছে জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাকে। তারপর সম্প্রতি সম্প্রচারিত হওয়া ধারাবাহিক চিনিতেও ঘটেছে একই ঘটনা।

মূল অভিনেত্রীর ইন্দ্রানী ভট্টাচার্যকে বদলে দিয়ে তার পরিবর্তে নেওয়া হয়েছে রানু পেল লটারি ধারাবাহিক খ্যাত অভিনেত্রী বিজয়লক্ষ্মীকে। শুটিংও শুরু করে দিয়েছেন তিনি। তবে এবার নায়িকা নয়, বদলে যাবে নায়ক। এরকম খবর আসছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক জল থই থই ভালোবাসার সেট থেকে। তবে এবার প্রযোজনা সংস্থা নয়, অভিনেতা নিজেই ছাড়তে চলেছেন ধারাবাহিকটি। তিনি ইতিমধ্যেই সাইন করে ফেলেছেন নতুন ধারাবাহিক।

২০২৩ সালের ২৫ শে জানুয়ারি থেকে স্টার জলসায় ৯ টার সময় সম্প্রচারিত হচ্ছে ধারাবাহিক জল থই থই ভালোবাসা। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য কোজাগরী বসুর চরিত্রে, অনুশা বিশ্বানাথান অভিনয় করতেন তোতার চরিত্রে, ইন্দ্রশিস রায় আসমানের চরিত্রে, চন্দন সেন অভিনয় করছেন উদয়ালকের চরিত্রে, অর্ণব ব্যানার্জী অভিনয় করছেন তুতুনরের চরিত্রে, দেবত্তম মজুমদার তুনির বা টিটো, ইপ্সিতা মুখার্জী কঙ্কনার অর্থাৎ কোকোর চরিত্রে, আদিত্য বক্সি রূপের চরিত্রে। এছাড়াও রয়েছেন অনুশুয়া মজুমদার, সুমন ব্যানার্জী, বিদিপ্তা চক্রবর্তী, অদিতি চ্যাটার্জী, রাজন্না মিত্র, নন্দিতা চ্যাটার্জী, সুদীপ মুখার্জী প্রমুখ।

আরও পড়ুনঃ টেলিপাড়ায় ফের বিয়ে! জলসার নায়িকাকে বিয়ে করেছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের প্রধান নায়ক! নাম জেনে নিন

তবে শোনা যাচ্ছে ধারাবাহিক ছাড়তে চলেছেন রূপ অর্থাৎ আদিত্য বক্সি। তার চরিত্রের সম্প্রচার এখনও শেষ হয়নি কিন্তু ইতিমধ্যেই সংবাদ আসছে তিনি জল থই থই ভালোবাসা ছেড়ে চলে যাচ্ছেন আকাশ ৮ এর সাহিত্যের সেরা সময়ের নতুন ধারাবাহিক অনুরাধাতে। সেখানে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন। তবে কে আসতে চলেছে তার পরিবর্তে রূপের চরিত্রে? জানা যাবে শীঘ্রই।

Ruhi Roy

রুহি রায়, গণ মাধ্যম নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ। সাংবাদিকতার প্রতি টানে এই পেশায় আসা। বিনোদন ক্ষেত্রে লেখায় বিশেষ আগ্রহী। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page