একি কাণ্ড ঘটাল জি বাংলা? একমাসে পর্দা থেকে বিদায় নিচ্ছে চারটে ধারাবাহিক! জানলে অবাক হবেন আপনিও

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হচ্ছে একের পর এক ধারাবাহিক। একেবারে ছক ভাঙা কাহিনী নিয়ে জি বাংলায় আসছে জনপ্রিয় প্রযোজনা সংস্থা। যার হাত ধরে জি বাংলায় ফিরেছেন একের পর এক জনপ্রিয় তারকরা। তাছাড়াও বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা জি বাংলা পর্দায় পা রেখেছেন এই ধারাবাহিকগুলোর হাত ধরে। ইতিমধ্যেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে বাংলা টকিজের নতুন ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি। পর্দায় ঋক, মধুবনী এবং ছোট্ট মিহির গল্প ভীষণ পছন্দ করছেন দর্শকরা। মোহনার পাশাপাশি ধারাবাহিকটির মাধ্যমে জি বাংলার পর্দায় আসছেন সায়ন বসু।

তবে সম্প্রতি জানা গেছে কে প্রথম কাছে এসেছি ছাড়াও জি বাংলায় আসছে আর তিনটি নতুন ধারাবাহিক। জি বাংলায় আসছে অর্গানিক স্টুডিওর নতুন ধারাবাহিক পুবের ময়না। যার মাধ্যমে পর্দায় আসছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী এবং অভিনেত্রী ঐশানি দে। এই ধারাবাহিকটির হাত ধরেই মুখ্য অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করবেন ঐশানি। ইতিমধ্যেই জি বাংলার পর্দায় মুক্তি পেয়েছে ধারাবাহিকটির প্রোমো। এপার বাংলা এবং ওপার বাংলার কাহিনীর ওপর নির্মিত এই ধারাবাহিকটি নিয়ে বেশ উৎসাহী দর্শকরা।

জি বাংলায় আসছে ক্রেজি আইডিয়াস এবং টেন্ট সিনেমার নতুন ধারাবাহিক

পুবের ময়না ছাড়াও জি বাংলায় আসছে টেন্ট সিনেমার নতুন ধারাবাহিক ডায়মন্ড দিদি জিন্দাবাদ। ধারাবাহিকের প্রোমো সম্প্রতি মুক্তি পেয়েছে জি বাংলার পর্দায়। আসন্ন এই ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আয়ান ঘোষ এবং টুম্পা অটোওয়ালি খ্যাত অভিনেত্রী ডোনা ভৌমিক। তবে অর্গানিক স্টুডিও এবং টেন্ট সিনেমা ছাড়াও জি বাংলার আসছে আরও একটি জনপ্রিয় প্রযোজনা সংস্থার ধারাবাহিক। আসছে ক্রেজি আইডিয়াসের নতুন ধারাবাহিক। যার মাধ্যমে পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ ঘোষ এবং ঋতু পাইন। এবার দেখার আসন্ন এই ধারাবাহিক দুটি জি বাংলায় কেমন কামাল করে।

জি বাংলার পর্দা থেকে বিদায় নিচ্ছে একের পর এক জনপ্রিয় ধারাবাহিক

তবে জি বাংলার পর্দায় যেমন একের পর এক ধারাবাহিক আসছে তেমনই জি বাংলার পর্দা থেকে বিদায় নিচ্ছে একের পর এক জনপ্রিয় ধারাবাহিক। এবার জি বাংলার পর্দা থেকে বিদায় নিচ্ছে টিআরপি তালিকায় স্লট হারিয়ে ফেলা ধারাবাহিকগুলি। ইতিমধ্যেই জানা গেছে শেষ হচ্ছে অর্গানিক স্টুডিওর কার কাছে কই মনের কথা, অষ্টমী এবং এন আইডিয়াসের প্রযোজিত ধারাবাহিক আলোর কোলে। ভাবতে অবাক লাগলেও জি বাংলা শেষ করে দিল মাত্র অষ্টমী বিদায় নিয়েছে মাত্র আড়াই মাসে।

আরও পড়ুন: কুচুটে একটা! রাইয়ের বিয়ে আটকাতে ঘুমের ওষুধ খেল নীলু! মণ্ডপ অব্দি পৌঁছেও কি ভেঙে যাবে অনির্বাণ-রাইয়ের বিয়ে?

কার কাছে কই মনের কথা, আলোর কোলে, অষ্টমীর পর জি বাংলা থেকে বিদায় নিচ্ছে যোগমায়া

তবে সম্প্রতি জানা যাচ্ছে অন্য খবর। তিনটে নয়, জি বাংলার থেকে বিদায় নিচ্ছে চার চারটি ধারাবাহিকে। অষ্টমীর পর এবার মাত্র সাড়ে তিন মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে যোগমায়া। ব্লুজ প্রোডাকশন হাউজের দুইটি চলতি ধারাবাহিক জগদ্ধাত্রী এবং গীতা LLB-র সফলতার পর জি বাংলা নিয়ে এসেছিল একই ধাঁচের গল্প। তবে অভিনেতা নেহা আমানদীপ এবং সৈয়দ আরফিনের অভিনীত এই ধারাবাহিকটি মন জয় করে নিতে পারেনি দর্শকদের। ফলেই এবার বিদায় নিচ্ছে যোগমায়া। আপনারা কে কে মিস করবেন এই ধারাবাহিকটিকে?

Piya Chanda

                 

You cannot copy content of this page