জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

চোখে তীক্ষ্ণ দৃষ্টি, মাথায় নেই চুল! অন্যদিকে ফ্রেঞ্চ কাট দাড়ি আর চোখে চশমায় দু’মুখো টোটা রায়চৌধুরী! হঠাৎ কী হলো অভিনেতার?

শনিবার সকাল থেকে সোশাল মিডিয়ায় চোখ রাখলেই এক অচেনা টোটার ছবি ঘুরে বেড়াচ্ছে। মাথায় একটিও চুল নেই, চোখে তীক্ষ্ণ ও রহস্যময় দৃষ্টি, সম্পূর্ণ ভিন্ন এক অবতার। এই লুক দেখে প্রথমে অনেকেই চিনতেই পারেননি জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরীকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই পোস্ট ভাইরাল হতে শুরু করে এবং কৌতূহল বাড়তে থাকে অনুরাগীদের মধ্যে।

এদিন নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে টোটা একটি পোস্ট শেয়ার করেন, যেখানে পাশাপাশি দেখা যায় তাঁর দুই রকম রূপ। এক ছবিতে তাঁকে দেখা যাচ্ছে চেনা স্টাইলে, মাথাভরা চুল, ফ্রেঞ্চ কাট দাড়ি ও চোখে চশমা। অন্য ছবিতে সম্পূর্ণ বিপরীত চেহারা, টাক মাথা ও গম্ভীর অভিব্যক্তি। এই দুই রূপের কনট্রাস্টই সবচেয়ে বেশি নজর কেড়েছে নেটপাড়ার।

এই পোস্টের ক্যাপশনে টোটা শুধু একটি শব্দই লিখেছেন, দু’মুখো। এর বেশি কোনও ব্যাখ্যা না দেওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। কেন এমন লুক, কীসের ইঙ্গিত দিচ্ছেন অভিনেতা, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। অভিনেতা নিজে মুখ না খুললেও তাঁর এই ইঙ্গিতবাহী পোস্ট দর্শকদের মনে নানা প্রশ্ন উসকে দিয়েছে।

ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো অনুযায়ী, আগামী কোনও প্রজেক্টে নাকি দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে টোটাকে। সেই কারণেই হয়তো এমন দুটো বিপরীত লুক প্রকাশ্যে এনেছেন তিনি। ফেলুদার চরিত্রে যিনি দর্শকদের মন জয় করেছিলেন, তাঁর এই নতুন রূপ যে বড় চমক হতে চলেছে, তা বলাই বাহুল্য।

উল্লেখ্য, টলিউডের গণ্ডি পেরিয়ে টোটা এখন বলিউডেও নিজের জায়গা শক্ত করেছেন। ২০২৩ সালে রকি আউর রানি কি প্রেম কাহানি ছবিতে তাঁর অভিনয় ও ধ্রুপদী নৃত্য দর্শকদের মুগ্ধ করেছিল। নতুন নতুন চরিত্রে নিজেকে ভেঙে গড়তে ভালোবাসেন তিনি। তাই এই নতুন লুক ঘিরে দর্শক অনুরাগীদের প্রত্যাশাও আকাশছোঁয়া।

Piya Chanda

                 

You cannot copy content of this page