বাস্তব জীবনে কখনও দুষ্টুমি করেননি, অথচ পর্দায় বারবার খলচরিত্রেই দেখা যায় তাঁকে। এই নিয়েই আক্ষেপ অভিনেতা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য এর। সদ্য জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। বিয়ের পর মধুচন্দ্রিমায় ঘুরে এসেছেন মানালি, তারপর প্রার্থনা করেছেন স্বর্ণমন্দির এ। এখন আবার কাজে ফেরার প্রস্তুতি। পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস এর নতুন ধারাবাহিক কমলানিবাস এ তিনি ফিরছেন একেবারে নতুন খলচরিত্রে, রাঘব হয়ে।
অভিনয়ের পাশাপাশি তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার, কাজ করেন একটি আইটি সংস্থায়। তাঁর স্ত্রীও অভিনয়ের জগতের সঙ্গে যুক্ত এবং সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়। বিয়ের পর নতুন দায়িত্ব বাড়লেও কাজের চাপ সামলাতে তাঁর কোনও অসুবিধা হচ্ছে না বলেই জানান অভিনেতা। বরং সবসময় ব্যস্ত থাকতেই তিনি স্বচ্ছন্দ। হাসতে হাসতে জানান, সহঅভিনেতা এবং অফিসের সহকর্মীরা বলছেন বিয়ের পর তাঁর ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হয়েছে। স্ত্রীর হাতের রান্না খেয়ে এখন নিয়মিত শরীরচর্চার পরিকল্পনাও করছেন তিনি।
ছোটপর্দায় দীর্ঘদিন কাজ করলেও জনপ্রিয়তা পেয়েছেন বিশেষ করে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক থেকে। তার আগে খনার কাহিনি তেও অভিনয় করেছেন তিনি। দ্বিতীয় নায়ক হিসেবে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন অল্প সময়েই। তবে নতুন ধারাবাহিকে তাঁর চরিত্র কতটা ভয়ঙ্কর হবে তা এখনই বলতে চান না। এখনও মাত্র একদিনের শুটিং হয়েছে। তাঁর কথায়, জনপ্রিয়তার চেয়ে মানুষের চরিত্রই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই বাস্তবে কখনও খলনায়ক হতে পারেননি বলেই খানিক আক্ষেপ রয়ে গেছে।
নতুন ধারাবাহিকটি জনপ্রিয় দক্ষিণী সিরিজ লক্ষ্মী নিবাস এর বাংলা রূপান্তর। পরিচালক জানিয়েছেন, এই গল্পে তুলে ধরা হবে মধ্যবিত্ত জীবনের স্বপ্ন আর সংগ্রামের ছবি। দর্শকের আবেগকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা থাকবে প্রতিটি পর্বে। তাঁর আশা, একসময় যেমন করুণাময়ী রাণী রাসমণি, মিঠাই কিংবা ফুলকি দর্শকের মনে জায়গা করে নিয়েছিল, তেমনই সাড়া ফেলবে এই ধারাবাহিকও।
আরও পড়ুনঃ জি বাংলা সোনার সংসার ২০২৬ এ ‘পরিণীতা’র জয়জয়কার! একের পর এক পুরস্কারে নজর কাড়ল, আর কোন কোন মেগা?
এই নতুন ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্ত। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চৈতালি চক্রবর্তী এবং শঙ্কর দেবনাথ এর মতো অভিজ্ঞ শিল্পীরা। নতুন গল্প, নতুন চরিত্র আর পুরনো অভিজ্ঞতার মেলবন্ধনে তৈরি হচ্ছে এই ধারাবাহিক। দর্শকের প্রত্যাশা এখন একটাই, বাস্তবে শান্ত মানুষটি এবার পর্দায় কতটা ভয়ংকর খলনায়ক হয়ে উঠতে পারেন।
