জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“মেয়ে বলেছিল তখন, পাঁচ বছর আগে একটা প্রস্তাব…” আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন অনামিকা সাহা? ভোট ময়দানে লড়াইয়ের জল্পনায় তোলপাড় টলিউড, কী উত্তর বর্ষীয়ান অভিনেত্রীর?

আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের শক্তি বাড়াতে নানা কৌশল নিচ্ছে। সেই তালিকায় অন্যতম বড় বিষয় হল তারকা প্রার্থীদের রাজনীতিতে আনা। কোন দলে কোন তারকা যোগ দিচ্ছেন, তা নিয়েও চলছে জোর আলোচনা।

সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে রাজনৈতিক ময়দানে নামার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। একই সময়ে শোনা গিয়েছিল, জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও নাকি রাজনীতিতে আসতে পারেন। যদিও সেই গুঞ্জন নিজেই উড়িয়ে দিয়েছেন ঋতুপর্ণা। এই পরিস্থিতিতেই এবার প্রশ্ন উঠেছে টলিউডের আরেক পরিচিত মুখ অনামিকা সাহাকে ঘিরে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে অনামিকা সাহাকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে অভিনেত্রী স্পষ্টভাবে জানান, রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব তাঁর কাছে নতুন নয়। প্রায় পাঁচ বছর আগেও তিনি এমন একটি প্রস্তাব পেয়েছিলেন বলে জানান তিনি।

তবে সেই সময়ই তিনি রাজনীতিতে না যাওয়ার সিদ্ধান্ত নেন। কারণ হিসেবে অনামিকা জানান, তাঁর মেয়ের মতামতই এই সিদ্ধান্তে সবচেয়ে বড় ভূমিকা নেয়। অভিনেত্রীর কথায়, তাঁর মেয়ে সাফ জানিয়ে দিয়েছিল যে তিনি যদি রাজনীতিতে যান, তাহলে তাকে আর মা বলে ডাকবে না। মেয়ের এই কথার পর তিনি রাজনীতিতে যাওয়ার কথা আর ভাবেননি।

অনামিকা সাহা আরও বলেন, রাজনীতির জটিলতা তিনি ঠিকভাবে বোঝেন না। নিজেকে তিনি খুবই সরল মানুষ বলেই মনে করেন। তাঁর মতে, অভিনয়ই তাঁর আসল জায়গা। একটি চরিত্র পেলে সেটার জন্য মন দিয়ে কাজ করতে পারেন তিনি। তাই রাজনীতির বদলে অভিনয়ের জগতেই থাকতে চান বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই অভিজ্ঞ অভিনেত্রী।

Piya Chanda

                 

You cannot copy content of this page