জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক তারে ধরি ধরি মনে করিতে এখন টানটান উত্তেজনা। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে গোরা আর দিতির সম্পর্কের জটিল সমীকরণ। গোরার মা যখন কুন্তলের সঙ্গে ছেলের বিয়ে ঠিক করার কথা বলেন, তখন গোরা স্পষ্ট আপত্তি জানায়। অন্যদিকে দিতি বুঝতে পারে যে সে গভীরভাবে ভালবেসে ফেলেছে গোরাকে। সেই ভালোবাসার টানেই বড় এক সিদ্ধান্ত নেয় সে। সব বাধা উপেক্ষা করে গোরার হাত থেকেই নিজের সিঁথিতে সিঁদুর পরে নেয় দিতি। কিন্তু এই ঘটনার পরও গোরার মনে কি সত্যিই জায়গা করে নিতে পারবে সে, সেই প্রশ্নই এখন দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছে।
সম্প্রতি ধারাবাহিকটির নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই উত্তেজনা আরও বেড়েছে। প্রোমোতে দেখা যায় গোরাদের বাড়িতে দোল উৎসবের বিশেষ আয়োজন। রঙের আবহ আর আনন্দের মাঝেই ঘটে যায় এক আবেগঘন মুহূর্ত। ঈশ্বরের সামনে দাঁড়িয়ে গোরা আবারও দিতির সিঁথিতে সিঁদুর পরায়। কিন্তু সেই সঙ্গে জানিয়ে দেয়, সে দিতিকে কখনও ভালোবাসতে পারবে না। স্ত্রীর মর্যাদা দেবে ঠিকই, কিন্তু হৃদয়ের জায়গা দিতে পারবে না। এই কঠিন সত্য শুনে ভেঙে পড়ে দিতি এবং সেখান থেকে সরে যায় নীরবে।
ঠিক তখনই গল্পে আসে এক রহস্যময় মোড়। গোরাদের বাড়িতে হাজির হন এক সন্ন্যাসী। ভিক্ষা চাইতে এসে তিনি যেন দিতির মনের গভীর দুঃখ বুঝে ফেলেন। দিতি যখন তাকে ভিক্ষা দিতে এগিয়ে যায়, তখন সেই সন্ন্যাসী বলে ওঠেন যে ঈশ্বর তার ভালোবাসার পরীক্ষা নিচ্ছেন। তিনি দিতিকে ভাবতে বলেন সে কি গোরার কথায় হাল ছেড়ে দেবে, নাকি নিজের ভালোবাসার জন্য লড়াই করবে। এই কথাগুলো যেন দিতির ভিতরে নতুন সাহস জাগিয়ে তোলে এবং সে স্পষ্ট জানিয়ে দেয় যে সে হাল ছাড়বে না।
দিতির দৃঢ়তা এখানেই শেষ হয় না। সে সিদ্ধান্ত নেয় গোরার মন জয় করেই ছাড়বে। এই ঘোষণা যেন গল্পে নতুন উত্তেজনার জন্ম দেয়। এখন দেখার বিষয়, সত্যিই কি দিতি নিজের ভালোবাসা দিয়ে গোরার হৃদয় বদলে দিতে পারবে। এই বিশেষ দোল পর্বটি সম্প্রচারিত হবে ১৬ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায়। জি বাংলার পর্দায় প্রতিদিন এই ধারাবাহিক দেখেন বহু দর্শক, আর দোলের এই বিশেষ অধ্যায় ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল কৌতূহল।
আরও পড়ুনঃ “১৫ লক্ষ টাকার দরকার নেই” ফুসফুসে মা’রাত্মক সংক্র’মণ, আইসিইউতে দিনরাত লড়াই খুদের! জরুরি চিকিৎসার পর এখন কেমন আছে ডান্স বাংলা ডান্সের ছোট্ট রোদ্দুর? কী জানালেন মা?
অন্যদিকে গল্পে আরও বড় চমক এসেছে যখন গোরার মা জেনে যায় দিতির আসল পরিচয়। সেই সত্য জানার পর তিনি ছেলেকে এক অদ্ভুত প্রস্তাব দেন। বলেন, তিনি কাউকে বলবেন না যে গোরা দিতিকে রূপ সাজিয়ে বাড়িতে রেখেছে, তবে তার বদলে গোরাকে কুন্তলকে বিয়ে করতে হবে। এই প্রস্তাব শুনে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠে গোরা। পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে যখন কুন্তল নিজেই গোরার হাতে ধরা সিঁদুর নিয়ে নিজের সিঁথিতে পরতে যায়। ঠিক সেই মুহূর্তেই এসে হাজির হয় দিতি এবং সপাটে চড় মারে কুন্তলের গালে। একই সঙ্গে শাশুড়িকে প্রশ্ন করে, বউ থাকা সত্ত্বেও তিনি কীভাবে ছেলের বিয়ে ঠিক করতে পারেন। তারপর দৃঢ়ভাবে গোরার হাত থেকেই আবার সিঁদুর পরে নেয় দিতি।
