জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘ক্ষমা না চাইলে কাজ নয়’ ছোটপর্দার পর এবার বড় পর্দায়েও বিতর্কে অভিনেতা! সহ-অভিনেতা থেকে স্পটবয়, সবার সঙ্গে আচরণ নিয়ে প্রশ্ন! পায়ে ধরে ক্ষমা চাওয়ার দাবিতে, ছবি থেকে আউট জিতু!

আবারও বিতর্কের কেন্দ্রে জিতু কমল (Jeetu Kamal)। এর আগেও একাধিকবার সেটে তাঁর আচরণ নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার ‘এরাও মানুষ দ্য সার্চ উইদিন’ ছবির শুটিং চলাকালীন নতুন করে সমস্যা তৈরি হয়। ছবির পরিচালক প্রকাশ লাহিড়ী (Sai Prakash Lahiri) জানিয়েছেন, প্রথম দিন থেকেই অভিনেতার সঙ্গে কাজ করা কঠিন হয়ে উঠছিল এবং শেষ দিকে পরিস্থিতি আরও খারাপ হয়।

পরিচালকের দাবি, শুটিং শুরু হওয়ার পর থেকেই ইউনিটের বিভিন্ন সদস্যের সঙ্গে জীতুর আচরণ নিয়ে অসন্তোষ তৈরি হয়। স্পট বয় থেকে শুরু করে অন্য কর্মীদের সঙ্গেও তাঁর ব্যবহার নিয়ে অভিযোগ আসে। বিষয়টি বারবার সামলানোর চেষ্টা হলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানিয়েছেন তিনি।

শুটিং শেষের ঠিক আগে নতুন সমস্যা তৈরি হয়। অভিযোগ, নির্ধারিত সময়ের বেশি কাজ করতে চাননি অভিনেতা। এমনকি অতিরিক্ত সময় কাজ করলে আলাদা পারিশ্রমিকের দাবি তোলেন। প্রযোজনা সংস্থার পক্ষে সেই শর্ত মানা সম্ভব হয়নি, ফলে শুটিং ব্যাহত হয় এবং কাজ এগোতে সমস্যা তৈরি হয়।

শেষ দিনের শুটিংয়েও পরিস্থিতি স্বাভাবিক ছিল না বলে অভিযোগ। সহ-অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) না আসা পর্যন্ত তিনি মেকআপে বসতে চাননি। এতে শুটিং দেরি হচ্ছিল, তবুও বারবার অনুরোধ সত্ত্বেও তিনি প্রস্তুত হননি বলে দাবি ইউনিটের। পরে কথা বলতে গেলে আরও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এই ঘটনার পর নির্মাতারা সিদ্ধান্ত নিয়ে জীতুকে ছবি থেকে বাদ দেন এবং তাঁর সঙ্গে করা চুক্তিও বাতিল করা হয়। ইতিমধ্যেই দেওয়া পারিশ্রমিক ফেরত চাওয়ার কথাও জানানো হয়েছে। তবে এই বিষয়ে অভিনেতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কারণ যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।

Piya Chanda

                 

You cannot copy content of this page