গ্রীষ্মের তীব্র গরমে যখন সাধারণ মানুষ নাজেহাল, তখন ব্যস্ত শুটিংয়ের মধ্যেও নিজেকে কীভাবে সতেজ রাখছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। আউটডোর শুটিংয়ের চাপের মধ্যেও তিনি শরীর ও ত্বকের যত্নে কোনো অবহেলা করছেন না সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তাঁর দৈনন্দিন রুটিনের কিছু গুরুত্বপূর্ণ দিক ‘দ্য ওয়াল’কে তিনি জানান, গরমে সুস্থ থাকার মূল চাবিকাঠি হাইড্রেশন নিয়মিত পর্যাপ্ত জল পান করাই তাঁর সবচেয়ে বড় অভ্যাস শরীরকে ঠান্ডা ও সক্রিয় রাখতে তিনি সবসময় সচেতন থাকেন ব্যস্ততার মধ্যেও ছোট ছোট অভ্যাস তাঁকে ফিট থাকতে সাহায্য করে অনুরাগীদের জন্যও তিনি দিয়েছেন সহজ কিছু পরামর্শ!
কৌশাম্বী জানিয়েছেন, শুটিংয়ের ফাঁকে তিনি পর্যাপ্ত জল পান করতে ভুল করেন না গরমে শরীরের পানির ঘাটতি পূরণ করা তাঁর কাছে খুব গুরুত্বপূর্ণ। কাজের মাঝে ক্লান্তি এলে তিনি এক কাপ কফি খেয়ে নেন, এই কফি তাঁকে নতুন করে এনার্জি দেয় বলে জানিয়েছেন তিনি আউটডোর শুটিংয়ের সময় দীর্ঘ সময় রোদে থাকতে হয়
তাই শরীরকে সতেজ রাখা তাঁর কাছে একটি চ্যালেঞ্জও বটে, তবুও সঠিক রুটিন মেনে তিনি নিজেকে ঠিক রাখেন
শরীরের ভারসাম্য বজায় রাখতে তিনি সচেতনভাবে চলেন
খাবারের ক্ষেত্রেও যথেষ্ট নিয়ম মেনে চলেন এই অভিনেত্রী তিনি জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার খাওয়ার অভ্যাস বজায় রাখেন। ব্যস্ত শুটিংয়ের মধ্যেও খাবার বাদ দেন না তিনি, সঠিক সময়ে খাবার খেলে শরীর সুস্থ থাকে বলে তাঁর বিশ্বাস যে প্রতিদিনের খাবারে পুষ্টির দিকে বিশেষ নজর রাখেন তিনি। গরমে শরীর দুর্বল না হয়ে যায়, সেই বিষয়েও সতর্ক থাকেন। লাঞ্চ ও ডিনারে ভারসাম্যপূর্ণ খাদ্য রাখার চেষ্টা করেন, নিজের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণেই তাঁর ফিটনেসের রহস্য লুকিয়ে আছে।
ত্বকের যত্ন নিয়েও খুবই সচেতন কৌশাম্বী চক্রবর্তী তিনি নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করেন বলে জানিয়েছেন তীব্র রোদের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করাই তাঁর মূল লক্ষ্য। শুটিংয়ের আগে সানস্ক্রিন মাখা তাঁর দৈনন্দিন অভ্যাস তিনি, মনে করেন গরমে ত্বক বাঁচাতে এটি অত্যন্ত জরুরি অন্যদেরও নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। রোদে দীর্ঘক্ষণ থাকার ফলে ত্বকের সমস্যা হতে পারে, তাই আগেভাগে সতর্ক থাকাই তাঁর মতে সবচেয়ে ভালো উপায়।
আরও পড়ুনঃ অর্কজ্যোতির জন্মদিনে জিতুর ‘অস্বস্তিকর’ দূরত্ব, মুখে তুললেন না কেক! পায়েল-শিরিনের সমর্থনে দাঁড়াতেই কি অভিনেতার ক্ষোভ? আর কী করলেন তিনি? ‘চিরদিনই’র সেটে ফের শুরু টানাপোড়েন, জন্ম নিচ্ছে নতুন বিতর্ক?
গরমে শরীর ঠান্ডা রাখতে ডাব বা নারকেল জলও খাচ্ছেন তিনি, নারকেল জল শরীরকে প্রাকৃতিকভাবে হাইড্রেট করে বলে জানান কৌশাম্বী। এটি শরীরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। খাবারের তালিকায় তিনি নিয়মিত ডাব রাখার চেষ্টা করেন। অনুরাগীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, বেশি করে জল পান করতে হবে, সাথে সানস্ক্রিন ব্যবহার ও মানসিকভাবে ভালো থাকা জরুরি সঠিক যত্ন নিলে গরমের কষ্ট অনেকটাই কমে যায় আর
শরীর ও মন দুটোই সুস্থ থাকে।
