জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এককালে সহ্য করেছিলেন ক’টুক্তি ও অপমান! তৃণমূল হারতেই, প্রা’ণের ভয় আর নিষেধাজ্ঞার স্মৃতি টেনে ‘দ্যা বেঙ্গল ফাইলস’ বাংলায় মুক্তির দাবি সৌরভ দাসের!

এক সময় বড় পর্দায় নিজের কাজ দেখেও আনন্দ করতে পারেননি অভিনেতা সৌরভ দাস। বহু বিতর্কে জড়ানো ‘দ্যা বেঙ্গল ফাইলস’ ছবিকে ঘিরে ফের নতুন আলোচনা শুরু হয়েছে। ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটির মুক্তি নিয়ে আপত্তি ওঠে শাসকদলের তরফে বলে দাবি করা হয়। পরে পরিচালক বাংলায় এসে ছবিটি মুক্তির চেষ্টা করলেও তা সফল হয়নি। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে ছবিটি প্রদর্শনের সুযোগ মেলেনি। এই ছবিতে বলিউডের একাধিক পরিচিত মুখের সঙ্গে কাজ করেছিলেন বাংলার শিল্পীরাও। তাঁদের মধ্যে সৌরভ দাস ছিলেন অন্যতম, যিনি ছবিতে গোপাল পাঠার চরিত্রে অভিনয় করেছিলেন। এবার সেই সময়ের অভিজ্ঞতা সামনে এনে ছবিটি বাংলায় মুক্তির আবেদন জানালেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় নিজের কষ্টের কথা জানিয়ে সৌরভ লিখেছেন, “একটা সময় যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছি, যে ভয় আর হুমকি পেয়েছি, ব্যান করে দেওয়া, নিজের কাছ থেকে নিজেরই বাদ দিয়ে দেওয়ার যে ক্রমাগত হুমকি আমি পেয়েছি তা সত্যি কষ্টের।” অভিনেতার দাবি, সেই সময় কাজের ভবিষ্যৎ নিয়েও তিনি ভীষণ চিন্তায় ছিলেন। তাঁর মনে বারবার প্রশ্ন উঠত, “তখন মনে হত কীভাবে রোজগার করব? আমাকে কি আবার অন্য কোনও ইন্ডাস্ট্রিতে শূন্য থেকে নতুন করে শুরু করতে হবে? আমার পরিবারের কী হবে?” এই সব ভাবনা তাঁকে দীর্ঘদিন মানসিক চাপে রেখেছিল বলেও জানান তিনি। ছবিতে অভিনয় করেও নিজের রাজ্যে সেটি মুক্তি না পাওয়ায় হতাশা আরও বেড়েছিল।

সৌরভ আরও জানান, ‘দ্যা বেঙ্গল ফাইলস’ দেখতে তাঁকে বন্ধুর সঙ্গে মুম্বই যেতে হয়েছিল। নিজের অভিনীত জাতীয় স্তরের ছবিটি অন্য শহরে গিয়ে দেখতে হওয়াকে তিনি অত্যন্ত বেদনাদায়ক অভিজ্ঞতা বলে মনে করেন। বলিউডে কাজের সুযোগ পাওয়ার আনন্দও তখন পরিবারের সঙ্গে ভাগ করে নিতে পারেননি তিনি। বাবা, মা এবং বোনের সঙ্গে সিনেমার পোস্টারে নিজের মুখ দেখানোর স্বপ্ন পূরণ হয়নি সেই সময়। একজন অভিনেতার জীবনে এমন মুহূর্ত বিশেষ গুরুত্বপূর্ণ হলেও তিনি তা ঘরের মানুষদের সঙ্গে উপভোগ করতে পারেননি। সেই আক্ষেপ এখনও তাঁর কথায় স্পষ্ট।

অভিনেতা জানান, ছবি মুক্তির পর অনুপম খের ফোন করে তাঁকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়েছিলেন। কিন্তু নানা পরিস্থিতির কারণে তিনি প্রিমিয়ারে যেতে পারেননি। শুধু তাই নয়, ছবিকে ঘিরে বহু সংবাদমাধ্যমের সাক্ষাৎকারেও অংশ নিতে পারেননি তিনি। সেই সময়ের কষ্ট কাউকে খুলে বলতে পারেননি বলেও স্বীকার করেছেন সৌরভ। তবে সমস্ত বাধার মাঝেও জাতীয় স্তরের একটি ছবিতে নিজেকে দেখে তিনি গর্ব অনুভব করেছিলেন। এই কারণেই এখন তিনি চান, ছবিটি পশ্চিমবঙ্গেও মুক্তির সুযোগ পাক।

শুধু সৌরভ দাস নন, রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর এই ছবিকে ঘিরে পুরনো বিতর্কও ফের সামনে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় অনেকে ‘দ্যা বেঙ্গল ফাইলস’ নিয়ে আগের ঘটনার কথা তুলছেন। পরিচালক বিবেক অগ্নিহোত্রীও সেই সময়কার অভিজ্ঞতা স্মরণ করেছেন। তিনি পুরনো একটি ভিডিও শেয়ার করে জানান, কলকাতায় এসেও ছবিটি মুক্তির অনুমতি পাননি। নতুন করে এই প্রসঙ্গ সামনে আসায় ছবিটির পশ্চিমবঙ্গে মুক্তি নিয়ে আবার জোর আলোচনা শুরু হয়েছে। এখন দেখার, আগামী দিনে এই দাবি বাস্তব রূপ পায় কি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page