জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘তুই আমার হিরো’র পর রাজবেশে রুবেল দাস, নয়া লুকে ফের ফিরছেন জনপ্রিয় নায়ক? বিপরীতে কোন নায়িকা?

‘তুই আমার হিরো’র পর রাজবেশে রুবেল দাস, নয়া লুকে ফের ফিরছেন জনপ্রিয় নায়ক? বিপরীতে কোন নায়িকা?ছোটপর্দার পরিচিত মুখ রুবেল দাসকে অনেকদিন ধরেই নতুন কোনও কাজের মধ্যে দেখা যাচ্ছিল না। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘তুই আমার হিরো’র পর থেকে অনুরাগীদের একটাই প্রশ্ন ছিল, কবে ফিরছেন অভিনেতা। একের পর এক সফল মেগা উপহার দেওয়া এই তারকাকে পর্দায় না দেখে দর্শকদের অপেক্ষা আরও বেড়েছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেই সুখবর দিলেন রুবেল। বৃহস্পতিবার একটি বিশেষ পোস্টের মাধ্যমে তিনি তাঁর আসন্ন কাজের খবর সকলের সঙ্গে ভাগ করে নেন। পোস্ট প্রকাশের পর থেকেই অনুরাগীদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কারণ এবার একেবারে অন্য অবতারে দেখা যাবে তাঁকে।

আর সেই নতুন রূপেই চমকে দিয়েছেন দর্শকদের।নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে রুবেল একটি পোস্টার শেয়ার করেন, যেখানে তাঁকে রাজকীয় সাজে দেখা যায়। তাঁর পরনে ছিল সোনালি জরির কাজ করা লাল পোশাক। সঙ্গে সোনালি পাড় দেওয়া হলুদ ধুতি এবং অফ হোয়াইট উত্তরীয়। কোমরে ছিল বিশেষ কোমরবন্ধনী, হাতে বালা, গলায় সোনার নেকলেস ও লম্বা ঝোলা হার। মাথায় পাথরের কাজ করা সোনালি মুকুটসদৃশ পট্টিও নজর কেড়েছে সবার। এই লুক দেখে অনেকেই অবাক হয়েছেন, কারণ এমন সাজে আগে তাঁকে খুব একটা দেখা যায়নি। পোস্টার প্রকাশের পরই তা দ্রুত ভাইরাল হয়ে যায় অনুরাগীদের মধ্যে।এই পোস্টারে রুবেলের সঙ্গে দেখা মিলেছে আরও দুই শিল্পী শ্রেয়া ও অভিরূপের। তবে তাঁরা কোনও নতুন ধারাবাহিক বা টেলিভিশন প্রজেক্টে একসঙ্গে আসছেন না। জানা গিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নৃত্যনাট্য ‘শ্যামা’য় অভিনয় করবেন তাঁরা। সেখানে বজ্র সেনের চরিত্রে দেখা যাবে রুবেল দাসকে।

শ্যামার ভূমিকায় থাকছেন শ্রেয়া এবং উত্তীয়র চরিত্রে অভিনয় করবেন অভিরূপ। পাশাপাশি কোটালের ভূমিকায় থাকবেন রণজয়। আরও বিভিন্ন চরিত্রে অংশ নেবেন ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা। ফলে অনুষ্ঠানটি ঘিরে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।এবার আর টেলিভিশনের পর্দায় নয়, মঞ্চে ফিরছেন রুবেল। অনেকেই জানেন, তিনি শুধু অভিনেতা নন, দক্ষ নৃত্যশিল্পীও। ২০০৭-২০০৮ সালে ‘ডান্স বাংলা ডান্স’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। সেই নাচের জগতেই আবার নতুনভাবে ফিরছেন অভিনেতা। দীর্ঘ বিরতির পর তাঁকে আবার মঞ্চে দেখতে পেয়ে খুশি অনুরাগীরা।

Picsart 26 05 14 22 13 32 452.jpg

অভিনয়ের পাশাপাশি নাচেও তাঁর দক্ষতা আগেই প্রমাণিত। তাই এই নৃত্যনাট্যে রুবেলকে দেখার জন্য আগ্রহ আরও বেড়েছে। মঞ্চে তাঁর উপস্থিতি যে বিশেষ আকর্ষণ হতে চলেছে, তা বলাই যায়।নিজের পোস্টে রুবেল লিখেছেন, “‘চির নূতনের দিল ডাক ২৫ শে বৈশাখ’ প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিবস উপলক্ষে ভাবনার শ্রদ্ধাঞ্জলি, কবিগুরু রচিত নৃত্যনাট্য- শ্যামা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের কর্ণধার শ্রী বাপি সাধুখা, সহযোগিতায়- শ্রেয়া দাস। এছাড়াও থাকছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর চরণে ভাবনার শ্রদ্ধার্ঘ্য নিবেদন। ‘হৃদয়ে রবি, চেতনায় নজরুল’।” পোস্ট থেকেই জানা গিয়েছে, আগামী ১৪ জুন রবিবার এই অনুষ্ঠান হবে রিষড়া রবীন্দ্র ভবনে। বিকেল ৫টা থেকে শুরু হবে পুরো আয়োজন। তাই রুবেলের নতুন অবতার দেখতে এখন থেকেই অপেক্ষায় তাঁর অনুরাগীরা।

Piya Chanda

                 

You cannot copy content of this page