জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বাড়ি থেকে পালিয়ে প্রা’ণসংকটে মিঠি, ঠিক সময় দেবদূতের মতো হাজির আদিত্য! পল্লবীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিল আদিত্য! অজান্তেই কি জীবনের সবচেয়ে বড় সত্যের দিকে এগোচ্ছে সে? ‘কমলা নিবাস’-এর আজকের টানটান পর্ব!

জি বাংলার ধারাবাহিক ‘কমলা নিবাস’-এ (Kamala Nibas) একের পর এক নাটকীয় ঘটনার মধ্য দিয়ে গল্প আরও জটিল হয়ে উঠছে। সাম্প্রতিক পর্বে সবচেয়ে বড় চমক এনে দিয়েছে মিঠিকে ঘিরে তৈরি হওয়া সংকট। দীর্ঘদিন ধরে অ’ত্যাচার সহ্য করে করে মানসিক ও শারীরিক ভাবে ভেঙে পড়েছিল সে। এক পর্যায়ে সে ঠিক করে বাড়ি ছেড়ে পালাবে। অন্যদিকে, পল্লবীর মনে একটা অদ্ভুত অনুভূতি হয় মিঠিকে নিয়ে। বাড়িতে বিয়ের আনন্দের মাঝেও বারবার মিঠির কথাই ঘুরপাক খাচ্ছিল তার মাথায়।

এদিকে রণজয়ের জীবনেও তখন গভীর অস্থিরতা। মানসিক আঘাত আর হতাশা তাকে এমন এক অবস্থায় পৌঁছে দিয়েছিল যেখানে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার শক্তিটুকুও হারিয়ে ফেলেছিল সে। জীবনের প্রতি আগ্রহ কমে আসতে শুরু করেছিল তার, আর সেই অন্ধকার মানসিক অবস্থার প্রভাব পড়ছিল তার প্রতিটি সিদ্ধান্তে। চারপাশের মানুষদের অনুভূতি ভুলে গিয়ে সে এমন কিছু করতে চাইছিল, যা তার নিজের জীবনকেই বিপদের মুখে ঠেলে দিতে পারত।

এই অবস্থার মধ্যেই মিঠি সিদ্ধান্ত নেয় আর নয়। সুযোগ বুঝে সে নিঃশব্দে সেই বাড়ি থেকে বেরিয়ে আসে, যেখানে প্রতিদিন তাকে অপমান আর কষ্টের মুখোমুখি হতে হচ্ছিল। তার মাথায় তখন একটাই চিন্তা, যেভাবেই হোক মাম্মাম (পল্লবীর) কাছে পৌঁছতে হবে। কারণ পল্লবীর কাছেই সে নিরাপত্তার আশ্রয় খুঁজে পায়। কিন্তু মুক্তির পথে বেরিয়েই নতুন বিপদ অপেক্ষা করছিল তার জন্য। এখনো ঠিক করে হাঁটতে না পারা মিঠি, রাস্তা পার হওয়ার সময় আচমকা এক মা’রাত্মক দু’র্ঘটনার মুখে পড়ে।

একটি গাড়ি দুরন্ত গতিতে তার দিকে এগিয়ে আসতে থাকে, ঠিক সেই সংকটের মুহূর্তেই ঘটনাস্থলে উপস্থিত হয় আদিত্য। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বুঝে সে মিঠিকে নিশ্চিত বিপদের হাত থেকে উদ্ধার করে। ভয় আর আতঙ্কে কাঁপতে থাকা মিঠি তখন শুধু পল্লবীর কাছে যাওয়ার কথা বলতে থাকে। আদিত্য যদিও তখনও জানে না পল্লবী আসলে কে বা মিঠির জীবনে তার গুরুত্ব কতটা, তবুও সে মিঠির কথা গুরুত্ব দিয়ে শোনে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সে পল্লবীর সঙ্গে যোগাযোগ করার উদ্যোগ নেয়।

মিঠি একটি কাগজের টুকরো তার হাতে দেয়, সেটায় পল্লবীর নম্বর লেখা। আদিত্য আর দেরি না করে ফোন করে। তবে কি আদিত্য এবং পল্লবীকে প্রথমবারের মতো একে অপরের সামনে আসবে? মিঠিকে ঘিরে তৈরি হওয়া এই বিপদই কি নতুন সম্পর্ক, নতুন সত্য এবং নতুন মোড়ের সূচনা করবে? মিঠি কি তবে পল্লবীর একাকীত্ব ঘুচিয়ে নতুন জীবনে পা রাখার শক্তি হবে? দর্শকদের কৌতূহল এখন সেখানেই। আর সেই উত্তর মিলবে আগামী পর্বগুলিতে।

Piya Chanda

                 

You cannot copy content of this page