জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মুখোশের সঙ্গে ফ্রিতে বডি ট্রান্সফরমেশন! ‘ঋষি নিজেও ভির্মি খাচ্ছে এসব দেখে’, ‘বিজ্ঞানের কি উন্নতি, এক মুখোশ পরেই হাইট-বডিও বদলে যাচ্ছে, প্রথমবার দেখলাম!’ ‘জোয়ার ভাঁটা’র নতুন লজিক দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের, হাসাহাসির ঝড় নেটপাড়ায়!

জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) ধারাবাহিকের গল্প যত এগোচ্ছে, ততই দর্শকদের আগ্রহ বাড়ছে। প্রতিটি নতুন পর্বে আসছে নতুন মোড়, আর সেই কারণেই ধারাবাহিকটি নিয়ে আলোচনা ক্রমশ বাড়ছে দর্শকমহলে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি নতুন প্রোমো, যেখানে একসঙ্গে তিনজন ঋষিকে দেখা গিয়েছে। এই দৃশ্য ঘিরেই এখন সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। কেউ গল্পের নতুন মোড় দেখে উচ্ছ্বসিত, আবার কেউ খুঁজছেন যুক্তির ব্যাখ্যা।

কিছুদিন আগেই ধারাবাহিকে দেখানো হয়েছে ঋষির বোন খেয়ার বিয়ে। উজি এবং নিশা বহু চেষ্টা করেও সেই বিয়ে আটকাতে পারেনি। বিয়ের পর থেকেই বোনকে বিপদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে ঋষি। তবে এই লড়াইয়ে সে একা নয়। তার পাশে রয়েছে উজি এবং নিশাও। সায়ন্তনের হাত থেকে খেয়াকে বাঁচাতে এবার নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে, আর সেই পরিকল্পনাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যাবে এই তিনজনকে।

নতুন প্রোমোতে দেখা গিয়েছে, ঋষির বেশ ধরে মাঠে নেমেছে উজি ও নিশা। ফলে একই সময়ে তিনজন ঋষির উপস্থিতি গল্পে এক অন্যরকম উত্তেজনা তৈরি করেছে। ধারাবাহিকের আগামী ৫ ও ৬ জুনের পর্বে এই টানটান পরিস্থিতি দেখানো হবে বলে জানানো হয়েছে। কীভাবে এই পরিকল্পনা সফল হবে এবং খেয়াকে রক্ষা করা সম্ভব হবে কি না, তা জানতে এখন থেকেই অপেক্ষা করছেন দর্শকরা। নতুন এই ট্র্যাক ঘিরে দর্শকদের কৌতূহলও বেড়েছে।

তবে প্রোমো প্রকাশের পর শুধু প্রশংসাই নয়, কিছু প্রশ্নও উঠেছে। বিশেষ করে ঋষির মতো দেখতে হওয়ার বিষয়টি নিয়ে অনেকেই সামাজিক মাধ্যমে মত প্রকাশ করেছেন। একজন নেটিজেন লিখেছেন, “শুধু ভাবছি হাইটগুলো ম্যাচ করলো কী করে।” অন্য একজনের মন্তব্য, “মুখোশ পরে বডি কি করে একরকম হয়ে যায়।” আবার আরেকজন লিখেছেন, “অনেকে হাইট নিয়ে ভাবছেন সেটা না হয় উঁচু জুতো পরে হয়ে যায় কিন্তু বডি কি করে একরকম হয়ে গেল?” এই মন্তব্যগুলিই এখন নেটপাড়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

অন্যদিকে, ধারাবাহিকটির জনপ্রিয়তাও এখন তুঙ্গে। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছে ‘জোয়ার ভাঁটা’। তার মধ্যেই নতুন প্রোমো ঘিরে দর্শকদের উত্তেজনা আরও বেড়েছে। গল্পের রহস্য, নাটকীয়তা এবং নতুন পরিকল্পনা নিয়ে যে আগ্রহ তৈরি হয়েছে, তা ধারাবাহিকটির জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিতে পারে বলেই মনে করছেন অনেকেই। দর্শকদের একাংশের প্রশ্ন থাকলেও নতুন পর্বের অপেক্ষায় যে সকলেই প্রায় মুখিয়ে রয়েছেন, তা স্পষ্ট।

Piya Chanda

                 

You cannot copy content of this page