জি বাংলার ধারাবাহিক ‘কমলা নিবাস’-এর (Kamala Nibas) সাম্প্রতিক পর্বে একের পর এক আবেগঘন এবং চমকে দেওয়া ঘটনা দর্শকদের সামনে এসেছে। ঝিনুকের বিদায়ের মুহূর্ত যেমন কমলার মন ভেঙে দিয়েছে, তেমনই সম্রাটের আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে আদিত্যের জীবনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার জেরে তার ভেতরের গভীর কষ্টকেও প্রকাশ্যে নিয়ে এসেছে। আজকের পর্বের শুরুতেই দেখা যায়, মিঠির মুখে পল্লবীর জন্য মা ডাক শুনে আদিত্য একেবারে ভেঙে পড়ে।
হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকা আদিত্যের মুখের হাসি মুহূর্তের মধ্যেই মিলিয়ে যায়। সেই দৃশ্য যেন তাকে ভেতর থেকে আঘাত করে। বাড়িতে ফিরে এসে সে নিজের রাগ, হতাশা এবং কষ্ট সামলাতে না পেরে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। সবকিছু এলোমেলো করে দিয়ে সে যেন মনের জমে থাকা যন্ত্রণা প্রকাশ করার চেষ্টা করে। এদিকে ঝিনুকের বিদায়ের সময় বাড়িতে তৈরি হয় এক অস্বস্তিকর পরিস্থিতি। শ্রীনিবাস বারবার কমলাকে আশ্বস্ত করছেন যে ঝিনুকের সঙ্গে অঞ্জু এবং বড় বউমাও যাবে।
তাই নতুন সংসার বা একার বাড়ি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু সম্রাট এই কথপোকথন শুনে নেয় আর সবার সামনে জানিয়ে দেয়, সে শুধুমাত্র ঝিনুককেই নিজের বাড়িতে নিয়ে যাবে, অন্য কাউকে নয়। সম্রাটের এই সিদ্ধান্তে কমলা ও শ্রীনিবাস সহ বাড়ির প্রত্যেকে হতবাক হয়ে যায়। নতুন জামাইয়ের থেকে শুরুতেই এমনটা কেউ ভাবতে পারেনি। শেষে পরিস্থিতির চাপে চোখের জল নিয়েই মেয়েকে বিদায় জানাতে হয় কমলাকে। এত বছরের স্মৃতি বুকে নিয়েই, মায়ের আঁচলে চাল দিয়ে ঝিনুক বাপের বাড়ির থেকে বিদায় নেয়।
আরও পড়ুনঃ ‘রাজনীতির জন্য শেষ হয়ে গেল অভিনয়ের কেরিয়ারটা!’ তৃণমূলকে সময় দিতে গিয়ে সরেন মূল পেশা থেকে, তীব্র আক্ষেপ দেবশ্রী রায়ের! তার সঙ্গে কি একমত আপনারাও?
অন্যদিকে ঝিনুক চলে যাওয়ার পর কমলা ভীষণ ভেঙে পড়ে। বাড়ির প্রতিটি কোণ যেন হঠাৎ করেই ফাঁকা লাগতে শুরু করে। মেয়েটা এত অল্প বয়সে নতুন সংসারে গিয়ে সবকিছু কীভাবে সামলাবে, সেই চিন্তায় বারবার কেঁদে ফেলতে থাকে সে। পল্লবী এবং পরিবারের অন্য সদস্যরা তাকে বোঝানোর চেষ্টা করে যে ঝিনুক নিশ্চয়ই ভালো থাকবে। এদিকে সম্রাট ঝিনুককে নিয়ে নিজের বাড়িতে পৌঁছে যায়। ভালোবাসার প্রকাশ হিসেবে সে ঝিনুককে কোলে তুলে বাড়ির দরজার সামনে নিয়ে আসে। কিন্তু দরজা খুলতেই হতবাক হয়ে যায় ঝিনুক! কী এমন দেখল সে? উত্তর মিলবে আগামী পর্বে।
