বিয়ের আনন্দ এখনও কাটেনি। এর মধ্যেই হঠাৎ থানায় পৌঁছে স্বামীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করলেন এক টলি অভিনেত্রী। অভিযোগের ভিত্তিতে পুলিশও অভিযুক্তকে আটক করতে পৌঁছে যায়। ঘটনায় পরিবারের সদস্যরাও হতবাক হয়ে পড়েন। স্বাভাবিকভাবেই বিষয়টি ঘিরে চর্চা শুরু হয়েছে।
ঘটনার পর জানা যায়, অভিনেত্রী নিজেই পুলিশের সামনে অভিযোগে অনড় থাকেন। পরিবারের তরফে বারবার বলা হলেও তিনি অভিযোগ প্রত্যাহার করতে রাজি হননি। ফলে স্বামীকে ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী, তা নিয়ে বাড়তে থাকে রহস্য।
পরে সামনে আসে পুরো ঘটনার নেপথ্যের কারণ। জানা যায়, বাবার প্রাণ বাঁচানোর জন্য এক ব্যক্তির চাপে পড়েই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি। নিজের ইচ্ছায় নয়, পরিস্থিতির চাপে এমন অভিযোগ করতে হয়েছে বলে ইঙ্গিত মেলে। এরপর কীভাবে এই জট খুলবে, তা নিয়েই তৈরি হয়েছে কৌতূহল।
আসলে এই ঘটনাটি বাস্তব নয়, জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম’-এর নতুন পর্বের গল্প। নতুন প্রোমোতে দেখা যায়, স্যামের হুমকির মুখে পড়ে কুসুম থানায় গিয়ে আয়ুষ্মানের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন। এরপর পুলিশ আয়ুষ্মানকে গ্রেফতার করতে এলে পরিবারের সকলেই হতবাক হয়ে যান। ঘটনাটি গল্পে বড় মোড় আনতে চলেছে।
আরও পড়ুনঃ ‘মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই ফ্যাক্টর, কিন্তু রচনা না থাকলে হুগলি আসত না!’ তৃণমূল ছাড়তেই, নিজের জয়ের কৃতিত্ব নিয়ে চাঞ্চল্যকর দাবি অভিনেত্রী-সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের!
এদিকে ধারাবাহিকে নতুন চরিত্র হিসেবে যোগ দিয়েছেন দেবোত্তম মজুমদার, যিনি স্যামের ভূমিকায় অভিনয় করছেন। সম্প্রতি কুসুম ধারাবাহিকের সম্প্রচারের সময়ও বদল হয়েছে। এখন এটি প্রতিদিন সন্ধ্যা ৬টায় দেখানো হচ্ছে। আগামী ২৯ জুনের বিশেষ পর্বে কুসুম ও আয়ুষ্মানের সম্পর্ক কোন দিকে মোড় নেবে, সেই উত্তর মিলবে।
