গত কয়েকটি পর্ব ধরেই জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’-র (Jowar Bhanta) গল্পে একের পর এক আবেগঘন মুহূর্ত দেখেছেন দর্শকরা। বি’স্ফোরণের ঘটনায় উজির মৃ’ত্যুর জন্য নিজেকেই দায়ী মনে করে ভেঙে পড়েছিল নিশা। অন্যদিকে উজি প্রাণে বেঁচে গেলেও সেই সত্য এখনও পরিবারের সামনে আসেনি। ফলে একদিকে নিশার অপরাধবোধ, অন্যদিকে পরিবারের শোক, সব মিলিয়ে গল্পে তৈরি হয়েছে গভীর আবেগ। এরই মধ্যে নতুন পর্ব প্রকাশ্যে আসতেই বোঝা যাচ্ছে, এবার গল্প আরও বড়সড় মোড় নিতে চলেছে। এমন কিছু ঘটনা ঘটতে চলেছে, যা পুরো কাহিনিকেই নতুন দিকে নিয়ে যাবে।
নতুন পর্বে দেখা হয়, উজি হঠাৎ নিজের মোবাইলে একটি ভিডিও দেখতে পায়। সেই ভিডিওতেই দাবি করা হয়, নিজের বোন উজ্জ্বলা ব্যানার্জি ওরফে উজিকে বো*মা বি’স্ফোরণ ঘটিয়ে হ’ত্যা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে নিশা মিত্রকে। শুধু তাই নয়, ভিডিওতে আরও দেখা যায়, নিশাকে গ্রেফতার করছে তারই স্বামী জিৎ বসু। এই খবর দেখে উজি একেবারে হতবাক হয়ে যায়। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারে না সে। কারণ, সে তো জানে যে সে এখনও জীবিত। তাহলে এমন অভিযোগ উঠল কীভাবে, সেই প্রশ্নই ঘুরপাক খেতে থাকে তার মনে।
ভিডিওটি দেখার পর উজির সামনে একের পর এক প্রশ্ন দাঁড়িয়ে যায়। সে কি এবার সামনে এসে সবাইকে জানাবে যে সে বেঁচে রয়েছে? নাকি সত্যিটা জানার জন্য চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করবে? অন্যদিকে, নিশার বিরুদ্ধে যখন নিজের বোনকে খুনের অভিযোগ উঠেছে, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পরিবারের সদস্যরাও এখনও সত্যিটা জানেন না। ফলে ভুল তথ্যের ভিত্তিতে তৈরি হওয়া এই পরিস্থিতি আগামী দিনে সম্পর্কের সমীকরণকে কোন দিকে নিয়ে যাবে, তা নিয়েই বাড়ছে দর্শকদের কৌতূহল।
অন্যদিকে গ্রেফতার হওয়ার পরেও হাল ছাড়তে রাজি নয় নিশা। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে, উজির প্রকৃত খুনিদের সে নিজেই খুঁজে বের করবে এবং যাঁরা এই ঘটনার নেপথ্যে রয়েছে, তাঁদের কঠোর শাস্তির মুখোমুখি করবেই। অর্থাৎ নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের পাশাপাশি প্রকৃত সত্য প্রকাশ করাও এখন নিশার সবচেয়ে বড় লক্ষ্য। এই প্রতিজ্ঞাই আগামী পর্বে গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠতে চলেছে। রহস্য, ষড়যন্ত্র এবং সত্য উদঘাটনের লড়াই এবার আরও জোরদার হবে বলেই ইঙ্গিত মিলছে।
আরও পড়ুনঃ রাজুই সেই অর্জুন! বহু বছর আগের চাপা সত্য সামনে আসতেই সম্রাটের মুখোশ খুলতে শুরু করল, আতঙ্কে ঝিনুককে নিয়ে তড়িঘড়ি পালাল সে! ‘কমলা নিবাস’-এ রাজুর মনে ফিরছে পুরনো স্মৃতি, ফাঁস সম্রাটের নৃ’শংস অপ’রাধ?
সব মিলিয়ে ‘জোয়ার ভাঁটা’-র আগামী পর্বে অপেক্ষা করছে একের পর এক চমক, রহস্য এবং টানটান উত্তেজনা। উজি কি নিজের পরিচয় প্রকাশ করবে? নিশা কি নিজের নির্দোষ প্রমাণ করতে পারবে? আর আসল অপরাধীদের মুখোশই বা কীভাবে খুলবে? এই সব প্রশ্নের উত্তর জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত। ইতিমধ্যেই নতুন প্রোমো ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। তাই ধারাবাহিকের কোনও পর্ব দেখতে ভুলবেন না রাত ৮টা ৪৫ মিনিটে, শুধুমাত্র জি বাংলায়।
