আভাস মিলেছিল আগেই, জি বাংলার ‘কমলা নিবাস’ (kamala Nibas) ধারাবাহিকের গল্পে একের পর এক অপ্রত্যাশিত ঘটনায় এসেছে নতুন মোড়। আজকের পর্বের শুরু থেকেই কমলার মনটা যেন অকারণ অশান্ত ছিল। পরিবারের বাঁধানো ছবি হঠাৎ হাত থেকে পড়ে ভেঙে যাওয়া, আবার ডান চোখ কাঁপতে থাকা মিলিয়ে তার মনে অজানা এক আশঙ্কা কাজ করতে থাকে। যদিও সেই সময় শ্রীনিবাস এই সবকে গুরুত্ব দিতে চাননি। কাজে বেরোনোর আগে তিনি কমলার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন এবং একসঙ্গে পুজো দিয়ে নিজের দিন শুরু করেন। কিন্তু তাঁর জন্য যে বড় বিপদ অপেক্ষা করছে, এই কথা সে জানে না।
এরপর গ্যারেজে পৌঁছেই শ্রীনিবাস এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়, যার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। নতুন যন্ত্রাংশের বদলে পুরোনো যন্ত্রাংশ লাগানোর অভিযোগ তুলে তাকে সবার সামনে অপমান করা হয়। যদিও এই ঘটনার নেপথ্যে অন্য কারও ষড়যন্ত্র রয়েছে, তবুও শ্রীনিবাস নিজের সততার ওপর ভরসা রেখেই পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। কাউকে দোষারোপ না করে নিজের নির্দোষিতা প্রমাণ করার চেষ্টা তার চরিত্রের সরলতা এবং সততাকেই আরও স্পষ্ট করে তোলে। তবে এই মিথ্যা অভিযোগ শেষ পর্যন্ত তার জীবনে কতটা বড় প্রভাব ফেলবে, সেই প্রশ্ন এখন থেকেই তৈরি হয়েছে।
এদিকে সম্রাট এবং ঝিনুকের সম্পর্কেও নতুন মোড় এসেছে। আগের দিনের আচরণের জন্য সম্রাটকে অনুতপ্ত দেখানো হয়। সে ঝিনুকের কাছে ক্ষমা চায়, নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে এবং খুব যত্ন করে তাকে সাজিয়েও দেয়। সম্রাটের এই আচমকা বদলে যাওয়া আচরণে ঝিনুক অবাক, বুঝতে পারছে না তার মনের আসল পরিবর্তন কতটা সত্যি। এই পরিবর্তনের মধ্যেই তাদের সম্পর্ক কোন দিকে এগোবে, তা নিয়েও কৌতূহল বাড়ছে। এরই মধ্যে হঠাৎ একটি ফোন কল এসে সবকিছু ওলটপালট করে দেয়।
সেই ফোনেই কমলা জানতে পারে, শ্রীনিবাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। খবর পাওয়ার পর গুহ পরিবারের সবাই তড়িঘড়ি হাসপাতালে পৌঁছে যায়। উদ্বেগ, আতঙ্ক আর অনিশ্চয়তায় ভরে ওঠে হাসপাতালের পরিবেশ। এই কঠিন সময়ে রাজু নিজের আবেগ ধরে রাখতে না পেরে ঝিনুককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ঠিক সেই মুহূর্তেই দূর থেকে পুরো ঘটনাটি দেখে ফেলে সম্রাট। রাজু ও ঝিনুককে ওই অবস্থায় একসঙ্গে দেখে তার মনে নতুন করে ভুল বোঝাবুঝির জন্ম হয়েছে বলেই ইঙ্গিত মিলেছে।
আরও পড়ুনঃ এমন চ’ড় মে’রেছিলেন হিরো যে নষ্ট হয়ে যায় চোখ! তার মৃ’ত্যুতেও ঘিরে ছিল গভীর ক’ষ্ট! জনপ্রিয় অভিনেত্রীর করুণ পরিণতি জানলে চোখ ভিজবে আপনারও
একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা যেন আগামী পর্বগুলোর জন্য বড় মোড় তৈরি করে দিয়েছে। একদিকে শ্রীনিবাসের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তার দুর্ঘটনা, অন্যদিকে সম্রাটের মানসিক পরিবর্তন ও হাসপাতালে রাজু ও ঝিনুককে ঘিরে তৈরি হওয়া নতুন ভুল বোঝাবুঝি, সবকিছু মিলিয়ে গল্প আরও জটিল হয়ে উঠেছে। এখন দর্শকদের সবচেয়ে বড় প্রশ্ন, শ্রীনিবাস কি এই বিপদ থেকে সুস্থ হয়ে ফিরতে পারবে, আর সম্রাটের ভুল ধারণা কি নতুন করে সম্পর্কগুলোর মধ্যে দূরত্ব তৈরি করবে, নাকি সত্যিটা সামনে এসে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটাবে?
