খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। আচমকাই তাঁদের জীবনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কাছের এক সদস্যকে হারিয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছেন দু’জনেই। সমাজমাধ্যমে নিজেদের কষ্টের কথা জানিয়েছেন তাঁরা। অঙ্কুশের কথায়, এই চলে যাওয়া তাঁর জীবনের একটা বড় অংশ যেন হঠাৎ ফাঁকা করে দিয়েছে।
অঙ্কুশ ও ঐন্দ্রিলার জীবনে বহু দিন ধরেই ছিল বাবলা। পরিবারের অত্যন্ত কাছের এই সদস্যকে হারানোর পর নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি তাঁরা। সমাজমাধ্যমে বাবলার সঙ্গে বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন অঙ্কুশ। সেখানে তিনি জানিয়েছেন, নিজের পৃথিবীরই যেন একটা অংশ হারিয়ে ফেলেছেন। প্রিয় সঙ্গীকে আর কাছে না পাওয়ার কষ্টই এখন তাঁকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে।
অঙ্কুশের মতোই গভীর শোক প্রকাশ করেছেন ঐন্দ্রিলাও। বাবলার সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন, তাঁকে আর ছুঁতে পারবেন না, ডাকলে আর আগের মতো ছুটে আসবে না, এই সত্যিটা মেনে নেওয়া তাঁর পক্ষে অত্যন্ত কঠিন। বাবলার ছোট ছোট অভ্যাস, তার সঙ্গে কাটানো সময় এবং পাশে থাকার স্মৃতিগুলো এখন বারবার মনে পড়ছে ঐন্দ্রিলার।
এই কঠিন সময়ে অঙ্কুশ ও ঐন্দ্রিলার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তীও। কাছের সঙ্গীকে হারানোর যন্ত্রণা মিমি নিজেও অনুভব করেছেন। কয়েক বছর আগে তিনিও তাঁর প্রিয় সঙ্গীকে হারিয়েছিলেন। ফলে অঙ্কুশ ও ঐন্দ্রিলার বর্তমান পরিস্থিতি তিনি বুঝতে পারছেন। সম্প্রতি অভিনেতা দেবও তাঁর প্রিয় সঙ্গীকে হারিয়েছেন এবং শেষকৃত্যও করেছিলেন।
আরও পড়ুনঃ “এতদিনে আসল তেজটা দেখা যাচ্ছে…আগের সেই মধুরিমা নেই, অভিনয়ে অনেক পরিণত হয়েছেন!” “প্রথমে ভালো লাগেনি, এখন চরিত্রটা জমিয়ে দিচ্ছেন, এবার সত্যিই দাপটটা দেখাচ্ছেন!” শুরুতে সমালোচিত ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’-র দুর্গাবতী দেখে এবার প্রশংসায় পঞ্চমুখ দর্শক, ‘রাজার মা’কে কেমন লাগছে আপনাদের?
এই মুহূর্তে অঙ্কুশ এবং ঐন্দ্রিলা দু’জনেই অত্যন্ত ব্যক্তিগত এই শোকের মধ্যে রয়েছেন। তাই এ বিষয়ে প্রকাশ্যে আর কোনও মন্তব্য করতে চাইছেন না তাঁরা। তবে সমাজমাধ্যমে তাঁদের পোস্ট থেকেই স্পষ্ট, বাবলার সঙ্গে তাঁদের সম্পর্ক কতটা গভীর ছিল। প্রিয় সঙ্গীকে হারানোর এই শূন্যতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তাঁদের কিছুটা সময় যে প্রয়োজন, তা তাঁদের বক্তব্যেই ফুটে উঠেছে।
