বাংলা বিনোদন জগতে অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থানও বহুদিন ধরেই স্পষ্ট। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর টলিপাড়ায় কাজের পরিবেশ নিয়ে একাধিকবার মুখ খুলেছেন তিনি। এর আগে নিজের সামাজিক মাধ্যমের পোস্টে ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করা ব্যক্তিদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছিলেন সুমন। তিনি জানিয়েছিলেন, ইন্ডাস্ট্রিতে এসে কাজ করে বাড়ি ফিরে যাওয়াই উচিত, মাতব্বরি করার কোনও জায়গা নেই। তাঁর কথায়, বাংলা ইন্ডাস্ট্রি পরিচালনা করবেন ইন্ডাস্ট্রির মানুষরাই। এই মন্তব্যের পাশাপাশি টলিপাড়ায় রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। এবার সেই রাজনৈতিক প্রসঙ্গেই ফের বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল অভিনেতাকে।
সম্প্রতি দুর্গাপুজোকে কেন্দ্র করে বিজেপির একটি আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুমন বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, এই মুহূর্তে বাম বা সিপিএমের তরফে দাবি করা হচ্ছে, তৃণমূল নয়, বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী নাকি তারাই। এই দাবি সম্পর্কে তাঁর মত জানতে চাওয়া হলে সরাসরি সেই বক্তব্যকে ব্যঙ্গ করেন অভিনেতা। সুমনের বক্তব্য, বিষয়টি অনেকটা মজা করার সময় সবচেয়ে খারাপ কাউকে ভালো উদাহরণ হিসেবে টেনে আনার মতো। অর্থাৎ সিপিএমকে বিজেপির প্রতিদ্বন্দ্বী বলা হচ্ছে ব্যঙ্গ করে, নাকি তাঁরাই নিজেদের সম্পর্কে এই প্রচার করছেন, তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। এরপর নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে আরও তীব্র ভাষায় আক্রমণ শানান অভিনেতা। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলের পাশাপাশি সমাজমাধ্যমেও শুরু হয়েছে আলোচনা।
সুমন বলেন, “মজা করার সময় যেমন আমরা সবথেকে খারাপ তাকেই ভালো হিসেবে উদাহরণ দিই, এইটাও ঠিক তেমন।” এরপর সিপিএমকে কটাক্ষ করে তাঁর প্রশ্ন, “ওদের ব্যঙ্গ করেই আমাদের প্রতিদ্বন্দ্বী বলা হচ্ছে, নাকি ওরাই নিজেরা এটা ছড়াচ্ছে!” এরপর সিপিএমের নির্বাচনী ফলাফল নিয়েও ব্যঙ্গ করতে দেখা যায় তাঁকে। অভিনেতার কথায়, “একটা আসন জিতেছে বাবা ভয়ের বিষয়! খুব ভয়ে আছি…” অর্থাৎ একটি আসন জেতার পর সিপিএমকে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরার দাবিকে তিনি কার্যত গুরুত্বহীন বলেই ইঙ্গিত করেন। সেখানেই থামেননি তিনি, নিজের বক্তব্য আরও স্পষ্ট করতে একটি কড়া উদাহরণও দেন। তাঁর সেই তুলনামূলক মন্তব্যই এখন রাজনৈতিক আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। সুমনের বক্তব্যের শেষ অংশেও ছিল তীব্র ব্যঙ্গ।
তিনি বলেন, “কাউকে গালাগালি করার সময়ও যেমন আমরা সব থেকে নোংরা পশুটার বাচ্চাকেই টেনে আনি, ওদের অবস্থাও ঠিক তেমন।” অভিনেতার এই মন্তব্য থেকেই স্পষ্ট, সিপিএমের নিজেদের বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরার দাবিকে তিনি কতটা ব্যঙ্গের চোখে দেখছেন। উল্লেখ্য, এর আগেও সুমন বন্দ্যোপাধ্যায় টলিপাড়ার কাজের পরিবেশ এবং সেখানে রাজনৈতিক প্রভাব নিয়ে নিজের মত প্রকাশ করেছেন। তখন তিনি সরাসরি জানিয়েছিলেন, ইন্ডাস্ট্রিতে কেউ যাতে নতুন করে মাতব্বরি করার চেষ্টা না করেন। তাঁর সেই বক্তব্যের পরও টলিপাড়ায় রাজনীতি এবং কাজের পরিবেশ নিয়ে নানা আলোচনা হয়েছিল। এবার ফের রাজনৈতিক প্রসঙ্গে তাঁর মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ “বাচ্চার ফিডিং বোতলে দুধ নয়, মদ থাকবে…আমার বাচ্চাকে দুধের না, মদ খাইয়েই বড় করব!” বাবা হওয়ার আগেই উদয়ের ভয়ংকর পরিকল্পনা, অনামিকার স্বামীর বেফাঁস মন্তব্যে তুমুল চর্চা নেটপাড়ায়! কেন এমন বললেন অভিনেতা? তবে কি খুব তাড়াতাড়ি আসতে চলেছে সুখবর?
অন্যদিকে, টলিপাড়ায় রাজনৈতিক প্রভাব থাকা উচিত কি না, তা নিয়েও এর আগে একাধিক শিল্পী নিজেদের মত জানিয়েছেন। অনেকের বক্তব্য, শিল্পীরা যে কোনও রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন, কিন্তু তার প্রভাব যেন কাজের ক্ষেত্রে না পড়ে। বিজেপির সঙ্গে যুক্ত অভিনেতা-অভিনেত্রীরাও জানিয়েছিলেন, সব রাজনৈতিক মতের মানুষই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পাবেন এবং কোনও ‘ব্যান’ সংস্কৃতি থাকবে না। সুমনও আগে একই ধরনের অবস্থানের কথা জানিয়েছিলেন। এবার অবশ্য তাঁর বক্তব্যের কেন্দ্রবিন্দুতে উঠে এল সিপিএমের ‘মূল প্রতিদ্বন্দ্বী’ দাবি। সেই দাবিকে ঘিরেই এমন তীব্র ব্যঙ্গ ছুড়ে দিয়েছেন অভিনেতা। ফলে সুমনের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ও নেটদুনিয়ায় আলোচনা কতটা গড়ায়, এখন সেটাই দেখার।
