জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বাবাকে হারানোর পর কেমন আছে সহজ? ‘ছেলে এখন নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকে’ অকপট প্রিয়াঙ্কা সরকার

দেখতে দেখতে প্রায় পাঁচ মাস হতে চলল অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর। তাঁর আকস্মিক চলে যাওয়া এখনও মেনে নিতে পারেননি পরিবার, বন্ধু এবং অনুরাগীদের অনেকেই। সবচেয়ে বড় ধাক্কা লেগেছিল রাহুলের একমাত্র ছেলে সহজের জীবনে। বাবার মৃত্যুর পর ছেলেকে নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

রাহুলের মৃত্যুর দিন সহজকে খুবই চুপচাপ দেখা গিয়েছিল। সেই সময়ের পরিস্থিতি সামলাতে মায়ের পাশেও ছিল সে। প্রিয়াঙ্কার কথায়, বয়সের তুলনায় সহজ অনেকটাই পরিণত। তবে বাবাকে হারানোর শূন্যতা যে তার জীবনে গভীর প্রভাব ফেলেছে, তা বলাই বাহুল্য।

বর্তমানে সহজ কেমন আছে, সেই প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা জানান, ছেলে এখন নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার আলাদা একটা জগৎ তৈরি হয়েছে এবং সেখানেই সে নিজের মতো সময় কাটায়। কাজের ব্যস্ততায় প্রিয়াঙ্কাকে মাঝেমধ্যে দু-তিন দিন বাড়ির বাইরে থাকতে হলেও ফোনে ছেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি।

কাজের বাইরে বাড়িতে থাকলে সহজকে পুরো সময় দেওয়ার চেষ্টা করেন অভিনেত্রী। এমনকি কাজ এবং ছেলের সঙ্গে সময় কাটানো, দুটোই সামলাতে পুজোর মতো অনুষ্ঠানে সহজকে সঙ্গে নিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। বর্তমানে ছেলে এবং নিজের পেশাগত কাজ, এই দুই দিক সামলেই এগিয়ে চলেছেন প্রিয়াঙ্কা।

এদিকে রাহুলের মৃত্যুর পর তাঁর বেশ কয়েকটি অসমাপ্ত বা মুক্তির অপেক্ষায় থাকা কাজ একে একে দর্শকদের সামনে আসছে। অন্যদিকে প্রিয়াঙ্কারও নতুন কাজ রয়েছে মুক্তির অপেক্ষায়। ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের মধ্যেও ছেলে সহজকে সময় দেওয়া এবং কাজের ব্যস্ততা, এই দুই নিয়েই এখন অভিনেত্রীর দিন কাটছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page