জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Entertainment

একেই বলে ভালোবাসা! সোনার সংসারের পুরস্কারে সম্মানিত হওয়ায় প্রেমিকা কৌশাম্বীকে অভিনব অভিনন্দন আদৃতের!

বাংলার জনপ্রিয় অভিনেতা আদৃত রায়। ৩১ বছর বয়সী এই তরুণ অভিনেতা অভিনয় জগতে পা রাখেন অভিমন্যু মুখার্জীর পরিচালিত সিনেমা নূরজাহানের মাধ্যমে। সেই সিনেমায় তিনি অভিনয় করেছেন মূল অভিনেতা হিসেবেই। তারপর ২০১৯ সালে রাজ চক্রবর্তীর প্রেম আমার ২, শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সিনেমা পরিণীতা, কমলেশ মুখার্জীর দেব এবং পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত সিনেমা পাসওয়ার্ড, আমার দিদি নম্বর ওয়ান এবং ২০২১ সালে লকডাউন সিনেমায় অভিনয় করেন তিনি। সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন শ্রাবন্তী চ্যাটার্জী।

তবে জি বাংলার ধারাবাহিক মিঠাই তাকে জনপ্রিয় করে তোলে বাংলার ঘরে ঘরে। সিদ্ধার্থ মোদক ওরফে ইচ্ছে বাবু নামেই তিনি বর্তমানে পরিচিত বাংলার ঘরে ঘরে। সকলেই ধারাবাহিকে তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। ধারাবাহিকে তার বিপরীতে দেখা গেছিল অভিনেত্রী সৌম্যতৃষা কুন্ডুকে। পর্দার সামনে মিঠাই রানী এবং উচ্ছে বাবুর জুটিকে পছন্দ করেছিল খুব। তাদের অনুরাগীদের মধ্যেই অনেকেই চেয়েছিল বাস্তবেও জুটি বাঁধুক এই অভিনেতা অভিনেত্রী।

তবে ঘটলো কিছুটা আলাদা। ধারাবাহিকে নিজের দিদিয়ার সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লেন সিডি বয়। অর্থাৎ মিঠাই ধারাবাহিকে তার দিদি চরিত্রে অভিনয়কারী অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেতা। জানা গেছে ধারাবাহিক থেকেই আলাপ হয় তাদের তারপর থেকেই জমে ওঠে তাদের প্রেমের রসায়ন। সকলের সামনে একে অপরকে ঘনিষ্ট বন্ধু হিসেবে দাবি তুললেও তাদের সম্পর্কের খবর ছড়িয়েছে সবত্রই।

আরও পড়ুন- নিজের ছেলে-বউমাকে যিনি অবমাননা করেন সেই রাজনাথ নাকি সেরা শ্বশুর! বাদ ফুলকি-পর্ণাদের শ্বশুররা! নেটদুনিয়ায় তুমুল বিতর্কের ঝড়

একে অপরের সঙ্গে তাদের প্রায়ই দেখা যায় সময় কাটাতে। কখনও লঞ্চে, কখনও একে অপরের বাড়িতে এছাড়াও নানা পাবলিক স্থানেই তাদের দেখা যায় একসঙ্গে। এমনকি ভ্যালেন্টাইন্স ডের দিনটাও তারা কাটিয়েছে একে অপরের সঙ্গেই সেই ছবিও তারা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাদের সম্পর্ককে তাদের অনুগামীরাও করেছেন সমর্থন। অভিনেতা নিজেও অকপটে স্বীকার করেছেন তিনিও সময় কাটাতে ভালোবাসেন কৌশাম্বীর সঙ্গে।

বর্তমানে কৌশাম্বী অভিনয় করেছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে। ফুলকির বড় জা অর্থাৎ রহিতেও বৌদির চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরাও। ২৫ তারিখ হয়েছে গেছে জি বাংলার সোনার সংসার অনুষ্ঠান। সেখানেই প্রিয় জায়ের চরিত্রের জন্য পুরস্কার পেয়েছেন কৌশাম্বী চক্রবর্তী। সকলেই তাকে শুভেচ্ছা জানিয়েছে তার জন্য। তাই এই বিশেষ দিনে প্রেমিকাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেতা আদৃত রায়।

নিজের ইনস্টাগ্রামে কৌশাম্বীর ছবি স্টোরিতে দিয়ে তিনি জানিয়েছেন তাকে শুভেচ্ছা। আদৃতের এইরূপ প্রতিক্রিয়া দেখে গদগদ নেটিজেনরাও। অনেকেই লিখেছেন তাদের ভালোবাসার সম্পর্ক এইভাবেই মধুর থাকুক, এইভাবেই তারা একে অপরের পাশে থাকুন কামনা করেছেন তাদের ভক্তরা সকলেই।

Piya Chanda

                 

You cannot copy content of this page