টলিপাড়ায় ফের ভাঙনের সুর! অঙ্কিতা-প্রান্তিকের দাম্পত্যে চিড়? অভিনেতার মুখেই মিলল চাঁচাছোলা ইঙ্গিত

টলিপাড়ার জনপ্রিয় দম্পতি অঙ্কিতা চক্রবর্তী এবং প্রান্তিক বন্দ্যোপাধ্যায়কে সকলেই চিনেন তাঁদের সুন্দর বন্ধুত্ব আর প্রেমের গল্পের জন্য। বারো বছরের বন্ধুত্ব থেকে প্রেম, আর তারপর ২০২২ সালে পাহাড়ে ঘনিষ্ঠদের উপস্থিতিতে তাঁদের বিয়ে—সবটাই ছিল সিনেমার মতো। কিন্তু সাম্প্রতিক সময়ে ইন্ডাস্ট্রিতে ঘুরছে তাঁদের সম্পর্ক নাকি ভাঙনের মুখে, এমনই খবর।

এই গুঞ্জনের মাঝেই সামনে এল প্রান্তিকের সরাসরি প্রতিক্রিয়া। তিনি জানালেন, দীর্ঘ সম্পর্কের পথচলায় এখন তাঁদের মনে হচ্ছে, দাম্পত্যের তুলনায় বন্ধুত্বই তাদের কাছে বেশি স্বচ্ছন্দ। তাই তাঁরা সম্পর্কটিকে নতুনভাবে ভাবছেন এবং বন্ধু হিসেবেই এগিয়ে যেতে সুবিধা হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। তবে যোগাযোগ বা সম্পর্ক পুরোপুরি ছিন্ন হবে না বলেই জানালেন তিনি।

অনেকে ধারণা করেছিলেন, হয়তো প্রান্তিকের জীবনে নতুন কেউ এসেছে। কিন্তু অভিনেতা সেই জল্পনা একেবারে উড়িয়ে দিয়ে বললেন, গত দেড় দুই বছর তাঁর পুরোটাই কেটেছে মায়ের ব্রেন স্ট্রোক সামলাতে। এই সময়ে অন্য কোনও সম্পর্কে জড়ানোর প্রশ্নই নেই। বরং দূরত্ব, ভিন্ন শহরে থাকা এবং কাজের চাপ—এই সবকিছু মিলেই সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়েছে বলে মনে করেন তিনি।

অঙ্কিতা বর্তমানে বাংলা সিরিয়াল এবং হিন্দি ধারাবাহিকে সমান জনপ্রিয়। অন্যদিকে প্রান্তিকও টেলিভিশনে ব্যস্ত। সম্প্রতি একটি ধারাবাহিকের কাজ তিনি না করলেও সামনে নতুন কাজের পরিকল্পনা রয়েছে। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও আগ্রহ দেখাচ্ছেন অভিনেতা।

টলিপাড়ায় সম্প্রতি বেশ কিছু দাম্পত্য ভাঙনের খবর সামনে এসেছে। সেই তালিকায় কি এবার যোগ হবে অঙ্কিতা–প্রান্তিকের নাম? এখনও নিশ্চিত নয়। প্রান্তিকের আশা, তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে কেউ যেন তড়িঘড়ি মতামত না দেন। ভবিষ্যতে তাঁরা বিচ্ছেদের পথ বেছে নেবেন, না কি পরিস্থিতি বদলে যাবে—তা জানাবে আগামী সময়ই।

Piya Chanda

                 

You cannot copy content of this page