Anurager Chhoya: দীপার শাশুড়ি লাবণ্যর এ কী রূপ! ক্যামেরার সামনে ট্যাঙ্ক টপ আর শর্ট প্যান্টে নেচে ‘৫০ বছরের বুড়ি’ ট্রোলের শিকার রূপাঞ্জনা মিত্র!

মাত্র কিছুদিন আগে স্টার জলসা শুরু হয়েছে নতুন ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। ধারাবাহিকের শাশুড়ি লাবণ্য সেনগুপ্তর চরিত্রে অভিনয় করছেন বিখ্যাত টেলিভিশন নায়িকা রূপাঞ্জনা মিত্র। রূপাঞ্জনাকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই কারণ বাঙালি দর্শকরা তাঁকে চেনেন না এমনটা হয় না।

ছোট পর্দা এবং বড় পর্দা সমানভাবে দাপিয়ে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। আর সেটা শুধু আজকের সময় থেকে নয়। বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তবে এটা বলাই যায় যে বহুদিন পর আবার নায়িকা ছোটপর্দায় ফিরে এসেছেন। তবে এসেই আবার নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।

1249430 h 15acee145a8d

ধারাবাহিকে তিনি খলনায়িকা অর্থাৎ যাকে সাধারণ ভাষায় বলা হয় কুচুটে শাশুড়ি মা। সূর্যের মা হিসেবে দুর্দান্ত প্রশংসা পেয়েছেন রূপাঞ্জনা মিত্র। তবে এবার এই কিছুটা শাশুড়ি একেবারে আধুনিকা শাশুড়ি হয়ে উঠলো। কেনো জানেন?

শাশুড়ি বৌমার অন স্ক্রিন সম্পর্ক যেমনই হোক না কেন বাস্তবে রূপাঞ্জনা এবং দীপা অর্থাৎ সৌমিলি চক্রবর্তী খুব ভালো বন্ধু। আর হবে নাই বা কেন দুজনেই তো একই মানসিকতার ব্যক্তিত্ব। এবার নিজের আসল রূপে ধরা দিলেন রূপাঞ্জনা মিত্র।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি রিয়েল ভিডিও শেয়ার করেছেন তিনি যেখানে স্লিভলেস টপ এবং শর্ট প্যান্ট পরে দেখা গেল নায়িকাকে। নাচ করছেন তিনি। পর্দার শাশুড়ি মায়ের এমন রূপ দেখে তো অবাক দর্শকরা।

তবে কমেন্ট বক্সে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। কেউ বলছে নায়িকার বয়স ৭৬ বছর আবার কেউ বলছে তিনি ৫০ বছরের বুড়ি। তবে কটাক্ষের থেকে বেশি মানুষের ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। বহু মানুষ জানিয়েছে তারা অভিনেত্রীকে ভালোবাসে এবং নায়িকার এই রূপ দেখে মুগ্ধ।

Pabitra

                 

You cannot copy content of this page