জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Bangla Serial

Shruti Das: স্বপ্ন পূরণ রাঙা বউয়ের! পরিচালক প্রেমিককে বিয়ের পর এবার আরো বড় সাফল্য এল সংসারে

বছর শেষে স্বপ্নপূরণ হলো ‘রাঙাবউ’ ওরফে টলি অভিনেত্রী শ্রুতি দাসের। টেলিভিশনে পা রাখা দিয়ে তাঁর স্বপ্নের জার্নি শুরু। আত্মপ্রকাশ করেন’ত্রিনয়নী’ সিরিয়ালের মাধ্যমে। আজ তিনি টলি পাড়ার ‘রাঙা বউ’ শ্রুতি। তাঁর স্বপ্নপূরণের জার্নিবহু কঠিন দিনের সাক্ষী। অবশেষে এতদিন পর তাঁর একটি বিরাট স্বপ্ন পূরণ হলো। অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন এ বিষয়ে।

একসময় দুই কামরার ভাড়া বাড়িতে থাকতেন শ্রুতি। অভাব অনটনের মধ্যেই কেটেছে তাঁর ছেলেবেলা। গায়ের রঙ চাপা হওয়ায় জুটেছে হাজারো অপমান। তবু সব পেরিয়ে এগিয়ে চলেছেন শ্রুতি। সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তার যোগ্যতা। কাটোয়া থেকে কলকাতায় আসেন শ্রুতি। কাজের জন্য থাকতেন শহরের ভাড়া বাড়িতে।

অভিনেত্রীর স্বপ্ন ছিল, একদিন শহর কলকাতার বুকে তাঁর নিজের আবাস হবে। ২০২৩-এর পর্বে সেই স্বপ্ন এবার পূরণ করলেন শ্রুতি। কিনলেন কলকাতায় নিজের বাড়ি। গত শুক্রবার অভিনেত্রীর
নতুন বাড়ির গৃহপ্রবেশ ছিল। নতুন ঘরে পা রেখে আবেগপ্রবণ অভিনেত্রী। লক্ষ্মীমন্ত বৌ শ্রুতি তাঁরগৃহপ্রবেশের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

কিছুদিন আগেই চার হাত এক হয়েছে শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের। শ্রুতির সঙ্গে একই জায়গায় ফ্ল্যাট কিনেছেন স্বামী স্বর্ণেন্দুও। সংবাদ মাধ্যমের কাছে শ্রুতি জানান, “সবচেয়ে সবচেয়ে মজার ব্যাপার হল আমি আর আমার বর একসঙ্গে বাড়ি কিনেছি। ওর ফ্ল্যাট দোতলায় আর আমার ফ্ল্যাট এক তলায়। আর ছোটবেলা থেকে ইচ্ছা ছিল মা-বাবাকে কাছে রাখব, দূরে রাখব না। মিষ্টি ব্যাপার, আমার বাপের আর শ্বশুরবাড়ি উপর-নীচে। ভগবানের আশীর্বাদে আমার ইচ্ছা পূর্ণ হয়েছে।”

অন্যদিকে, সদ্য শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙা বউ’। এই ধারাবাহিকের নায়িকা শ্রুতি ও পরিচালক স্বর্ণেন্দু। সিরিয়াল শেষ হতে এখন কিছুটা সংসারে মন অভিনেত্রীর। আবার নতুন কোনো ধারাবাহিকে দেখা যাবে তাঁকে? আপাতত প্রশ্নের উত্তরে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী।

Nira

                 

You cannot copy content of this page