জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Bangla Serial

Swastika Dutta: আলিয়া ভাটের নায়কের সঙ্গে ফিরছে ‘তোমার খোলা হাওয়া’ সিরিয়ালের ‘ঝিলমিল’! নায়ক দারুণ নাচতে পারে

কাজের থেকে বেশি এই অভিনেত্রী (Actress) নিজের প্রেম এবং ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থেকেছেন এতদিন। যদিও ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন বেশ কয়েকটি ধারাবাহিক (Serial ) মুখ্য চরিত্রে। তার অভিনেতা ধারাবাহিক গুলি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তবে গায়ক শোভন গাঙ্গুলীর (Shovan Ganguly ) তার সম্পর্কের চর্চায় কিছুদিন আগে পর্যন্ত ম’ম করছে টলিপাড়া।

আসলে প্রথমে রসালো প্রেম আর তারপর সেই প্রেম ভাঙা পরবর্তী চর্চার কারণে লাইম লাইটে ছিলেন এই অভিনেত্রী। বুঝতেই পেরেছেন কার কথা বলছি! তিনি হলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। বিগত তিন বছর যাবৎ নজরকাড়া ছিল শোভন-স্বস্তিকার প্রেম পর্ব। আর তারপর হঠাৎই সম্পর্কের ছন্দপতন। যদিও কারণ অজানা।

তবে এবার ফের একবার চর্চায় অভিনেত্রী। তবে এবার আর ব্যক্তিগত সম্পর্কের জন্য নয় কাজের কারণে।বলিউডের একজন জনপ্রিয় অভিনেতার সঙ্গে এবার জুটি বাঁধতে চলেছেন বাংলার স্বস্তিকা। এই অভিনেতা ইতিমধ্যেই আলিয়া ভাটের বিপরীতে নায়ক চরিত্রে অভিনয় করে ফেলেছেন। বুঝতে পারলেন কি কার কথা বলছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন কথা বলছি অভিনেতা শান্তনু মাহেশ্বরীর। এবার অ্যাকশন থ্রিলার ‘চালচিত্র’তে জুটি বাঁধতে চলেছেন শান্তনু-স্বস্তিকা।

‘ফাটাফাটি’র পর ফের এক নতুন অ্যাকশন থ্রিলারে দেখা মিলবে স্বস্তিকা দত্তর। আলিয়া ভট্টের ছবি গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’তে আফসানের চরিত্রে নজর কেড়েছিলেন শান্তনু। আর এবার স্বস্তিকার নায়ক হচ্ছেন। এমনিতে বাংলার ছেলে হলেও দীর্ঘদিন মুম্বাইবাসী শান্তনু। আর এই প্রথমবারের মতো বাংলা ছবিতে কাজ করতে চলেছেন তিনি।

প্রতীম ডি গুপ্তর এই ছবির হাত ধরে স্বস্তিকার সঙ্গে জুটি বাঁধছেন তিনি। এই ছবির শ্যুটিং শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে। প্রসঙ্গত, এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন টোটা রায়চৌধুরী ও রাইমা সেন। জানা গেছে কলকাতা ও আশেপাশের অঞ্চলেই হবে শ্যুটিং। ২০২০ সালে পরিচালক প্রতীমের শেষ বাংলা ছবি মুক্তি পায় ‘লাভ আজ কাল পরশু’ আর এবার আসছে ‘চালচিত্র- দ্য ফ্রেম ফাটাল ৷’

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page