সাদা ক্রপ টপ-ডেনিম জিন্সে উন্মুক্ত পেট,গানের লিপ মেলাচ্ছে পিঙ্কিজি!বৌমার সিরিয়াল লুক দেখে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন শাশুমাজি সুলতা

বর্তমানে মিঠাই ধারাবাহিকটি প্রচন্ড জনপ্রিয়, সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিকের কলাকুশলীরাও ভীষণভাবে ফেমাস। ধারাবাহিকে যারাই অভিনয় করে তাদের ফ্যান ফলোইং সংখ্যা প্রচুর বেড়ে যায়।অনেকেই মনে করেন যে টলিপাড়ার প্রত্যেক কলাকুশলীদের মনে গোপন একটা ইচ্ছা আছে যে জীবনের কোনো না কোনো দিন মিঠাইতে তারা একটু হলেও অভিনয় করতে চান।

ধারাবাহিকে কয়েক সপ্তাহ হল প্রবেশ করেছে পিংকি আগারওয়াল। মোদক পরিবারের শত্রু আগারওয়াল পরিবারের ছোট মেয়ে সে।তবুও মনোহরাতে স্যান্ডির বউ হয়ে আসাতে কোন বাঁধা হয়নি তার,একমাত্র নিজের শাশুমা ছাড়া। স্যান্ডির মা ছোট কাকিমা কিছুতেই পিংকিকে নিজের বউ হিসেবে মেনে নিতে নারাজ যদিও পরে ঠাম্মির বকাবকিতে এবং বাকিদের অনুরোধে মেনে নেন কিন্তু মন থেকে এখনো মানেননি। এখন পিংকির সঙ্গে হল্লা পার্টির ভালো ভাব হয়ে গেছে। মিঠাই এর সঙ্গে তো তার ছোট জায়ের খুব বন্ধুত্ব।

পিংকি সিরিয়ালে চান্স পেয়েছি কিন্তু তার শাশুমা তাকে অভিনয় করতে দেবে না। তার ধারণা ছোট পোশাক পরবে পিংকি সেটে গিয়ে আর সেটা মোদক পরিবারের বউয়ের করা উচিত নয়।সেইজন্যে সদর দরজায় তালা দিয়ে রেখেছিলেন যাতে পিংকি যেতে না পারে কিন্তু মিঠাই সিদ্ধার্থ আর হল্লাপার্টি বুদ্ধি করে বার করে নিয়ে গেছে পিঙ্কিজিকে। খবর পেয়ে শাশুমাও ছুটেছেন এবং আগামীকাল তিনিও অভিনয় করবেন।

পিংকিজি শাড়ি পরবেন কিনা সেই নিয়ে চিন্তায় ঘুম হচ্ছিলো না সুজাতার কিন্তু এখনতো পিংকিজি সাদা ক্রপ টপ-ডেনিম জিন্স পরে গানের লাইনে লিপ মেলাচ্ছে। স্পষ্ট দেখা যাচ্ছে তার পেটের অংশ। এই দৃশ্য দেখে সুলতা অজ্ঞান হয়ে যাবেন।

আসলে পিংকি আগারওয়াল অর্থাৎ অনন্যা গুহ কিছুক্ষণ আগে একটি রিল ভিডিও পোস্ট করেছেন। সেখানেই তিনি এই পোশাকে আমার ভিনদেশী তারা গান ভিডিও করেছেন। মজা করে অনেকেই বলছেন যে এবার পিঙ্কিজিকে এইরূপে দেখে সুলতা অজ্ঞান হয়ে যাবে।

Piya Chanda

                 

You cannot copy content of this page