Khelna Bari: এক নায়কের পাঁচ বউ! “খেলনা বাড়ি না রেখে পর’কীয়া বাড়ি নাম রাখলে বেশি টিআরপি পাবে”, এই বয়সে ইন্দ্রর ব্যাটিং দেখে টিপস চাইছে ইয়ং ছেলেরা

বাংলা ও বাঙালির অন্যতম পছন্দের বিনোদন মাধ্যম হচ্ছে বাংলা সিরিয়াল! বহু ধারাবাহিকের ভিড়ে এক একটি ধারাবাহিক এক একজনের কাছে ভীষণ প্রিয়! আর তাই সন্ধ্যা নামলেই মা-কাকিমারা বসে যান টিভির সামনে নিজেদের পছন্দসই সিরিয়ালটি দেখতে! আর টিআরপি তালিকায় ভালো পারফর্মেন্স তো দেখাতেই হবে! তা না হলে যে অকালে সরে যেতে হবে! সম্প্রতি একাধিক চ্যানেলে বিভিন্ন সিরিয়াল বন্ধ হয়ে চালু হয়েছে একাধিক নতুন সিরিয়াল! আর নিত্য নতুন ধারাবাহিকের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাঙালির সিরিয়াল প্রেম!

আর বাংলায় চলা বর্তমানে বিভিন্ন ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘খেলনাবাড়ি’! এই ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি! যিনি বাঙালি দর্শকদের কাছে ‘লেডি রঞ্জিত মল্লিক’ তো আবার কারর কাছে ‘লেডি সিংহম’ হিসেবে পরিচিত। আর এই ধারাবাহিকে তাঁর বিপরীতে নায়ক ইন্দ্র’র চরিত্রে অভিনয় করছেন ‘কে আপন কে পর’ খ্যাত অভিনেতা বিশ্বজিৎ ঘোষ!

বর্তমান টেলি নায়িকাদের মধ্যে মিতুল চরিত্রটি সম্পূর্ণ ভিন্ন! ভীষণ রকম প্রতিবাদী একটি চরিত্র মিতুলের! তবে ব্যাতিক্রম অন্য একটি জায়গাতেও আছে! বর্তমানে বাংলার প্রায় সমস্ত ধারাবাহিকেই নায়কের একাধিক নায়িকা বা প্রেমিকা চরিত্র দেখানো হয়! এই ধারাবাহিকটিও তার ব্যতিক্রম নয়! যেই আসে সেই ভালোবেসে ফেলে ইন্দ্রকে!

আর নয় নয় করে মিতুলকে নিয়ে বর্তমানে ইন্দ্র’র মহিলা সংখ্যা দাঁড়িয়েছে ৫! আর যা নিয়ে শুরু হয়েছে ট্রোলিং! সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন লিখেছেন, “তাহলে কি দাঁড়ালো ইন্দ্রর মোট ৫টা বৌ। ২টো হতে পারা বৌ- মিতুল, আসল অন্তরা। আর ৩টে হতে না পারা বৌ- সিমি, অনুরাধা, নকল অন্তরা!” আর তাই সোশ্যাল মিডিয়া এখন মাতোয়ারা প্রেমিকা সংখ্যা নিয়ে!

Ratna Adhikary

                 

You cannot copy content of this page