Nim Fuler Madhu: অত সহ্যক্ষমতা নেই! পর্দায় সাপে নেউলে সম্পর্ক পর্ণা এবং বাবুর মায়ের! বাস্তবেও কি একে অপরের শত্রু? মুখ খুললেন দুই নায়িকা

বর্তমান সময়ে সিরিয়াল হলেও মানুষের বিনোদনের একটা বড় অংশ। প্রতিদিন বিকেল হলেই টিভির সামনে বসে পড়েন অনেকে। রোজ দেখতে দেখতে টিভির পর্দার চরিত্রগুলি একেবারে নিজেদের বাড়ির সদস্য হয়ে ওঠে দর্শকদের। আর এভাবেই সম্প্রতি দর্শকদের ভীষণ প্রিয় হয়ে উঠেছে নিম ফুলের মধু।

nimfulermodhu cleanup

জি বাংলায় এই ধারাবাহিক শুরু হয়েছে এখনো বেশি দিন হয়নি। কিন্তু কয়েকদিনের মধ্যেই দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে এই সিরিয়ালটি। পরকীয়া কিংবা আজগুবি গল্প নয় বরং বিয়ের পরে সাধারণ ঘরে শাশুড়ি বৌমার মধ্যে যে ঠোকাঠুকি চলে সেটা নিয়েই তৈরি হয়েছে এই ধারাবাহিকের গল্প।

নিম ফুলের মধু এমন একটি ধারাবাহিক দর্শক দেখতে পাচ্ছে যেখানে তারা বাস্তবের সঙ্গে ভীষণ মিল পাচ্ছে বৌমা শাশুড়ির সম্পর্কের। বাস্তব জীবনে ছেলেদের বিয়ের পরে শাশুড়ি বৌমার মাঝে পড়ে তারা যেভাবে দোটানায় ভোগে তাই দেখানো হচ্ছে সিরিয়ালে। ধারাবাহিক এখনও পর্যন্ত পর্ণা এবং নায়কের মায়ের সম্পর্ক ভালো হয়নি। সে সবদিক থেকে শাশুড়ির মন জয় করার চেষ্টা করলেও তাতে সফল হতে পারছে না।

কিন্তু পর্দায় যেমনই হোক পর্দার বাইরে অভিনেতা-অভিনেত্রীদের একটি নিজস্ব জীবন থাকে। আর সেখানে ঠিক কেমন সম্পর্ক পর্দার পর্ণা এবং কৃষ্ণার? সম্প্রতি এক নামই সংবাদমাধ্যমের কাছে এই সম্বন্ধে কথা বলেছেন নিম ফুলের মধুর অভিনেত্রী পল্লবী শর্মা এবং নায়কের মা অর্থাৎ অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়।

ধারাবাহিকের যতই খারাপ সম্পর্ক দেখানো হোক না কেন তাদের, বাস্তবে পল্লবী এবং অরিজিতার সম্পর্ক কিন্তু বেশ মধুর। অরিজিতা জানান, বাস্তব জীবনে তাঁর সঙ্গে পর্ণা চরিত্রটির অনেক মিল রয়েছে। তবে তাঁর মধ্যে এত বেশি সহ্যক্ষমতা নেই। তাঁর যদি এমন পরিবারে বিয়ে হয় তাহলে সে সব ছেড়েছুড়ে বাপের বাড়ি ফিরে আসবেন!

উল্টোদিকে ধারাবাহিক সম্পর্কে কথা বলতে গিয়ে পল্লবী মজার ছলে বলেন, বাবুর মা যতই চেষ্টা করুক না কেন, শেষ পর্যন্ত বৌয়ের আঁচলেই বাঁধা পড়বে বাবু। যা শুনে পর্দার বাবুর মা অর্থাৎ অরিজিতার উত্তর, প্রত্যেকদিন চিত্রনাট্য পড়তে পড়তে সেই কথা বেশ আঁচ করতে পেরেছেন।

Nira

                 

You cannot copy content of this page