৫৬ বার বেঙ্গল টপার হয়েও মহালয়ায় বাদ সৌমীতৃষা! ‘পরকীয়া জল’ নাম পাওয়া ‘সোহাগ জল’ শেষ হয়েও মহালয়ায় থাকছে শ্বেতা! সরব ভক্তরা

বাংলা টেলিভিশনের পর্দায় ধারাবাহিকে ধারাবাহিকে, চ্যানেলে চ্যানেলে লড়াই যেমন চলতে থাকে তেমনই অভিনেতা অভিনেত্রীদের মধ্যেও কিন্তু লড়াই চলতেই থাকে। তবে অবশ্যই নায়ক নায়িকারা নিজেরা সেই লড়াইয়ে অংশগ্রহণ করেন না। তাদের হয়ে লড়াইয়ে নামেন তাদের ভক্তরা। অনেক ক্ষেত্রেই অবশ্য স্বতঃপ্রণোদিতভাবে লড়াইয়ে নেমে পড়েন তারা।

এই যেমন আসন্ন বাঙালির দুর্গাপুজো। আর সেই দুর্গাপুজোকে উপলক্ষে করে বিভিন্ন চ্যানেলে ইতিমধ্যেই সাজো সাজো রব পড়ে গেছে। আসলে মহালয়া আসছে যে। টেলিভিশনের নায়িকারা আবারও ধরা দিতে চলেছেন দেবী রূপে। মহালয়ার সকালে টেলিভিশনের পর্দায় ফুটে উঠতে চলেছে মাতৃ বন্দনা। ইতিমধ্যেই কোন চ্যানেলে কোন নায়িকা দেবীরূপে আসতে চলেছেন তা নিয়ে কৌতূহলের অন্ত নেই দর্শকদের মধ্যে।

Mithai Soumitrisha 3

শোনা গেছে, এই বছর জি বাংলার পর্দায় শুভশ্রী গাঙ্গুলী নয় বরং দেবী দুর্গা হিসেবে ধরা দিতে চলেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ইতিমধ্যেই নাকি চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে অভিনেত্রীর কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। এই চ্যানেলেই করুণাময়ী রানি রাসমণি ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন এই অভিনেত্রী। মারাত্মক রকম জনপ্রিয় হয়েছিল তার চরিত্রটি। আর তাকেই ফের জি বাংলা দুর্গা করে নিয়ে আসায় খুশি তার ভক্তরাও।

তবে দিতিপ্রিয়া একা নন, এই বছর দেবীর বিভিন্ন রূপে ধরা দেবেন জি বাংলার বিভিন্ন ধারাবাহিকের নায়িকারা। এমনকি শেষ হয়ে যাওয়া ধারাবাহিকের নায়িকাকেও দেখা যাবে দেবীরূপে। জি বাংলার পর্দায় সোহাগ জল ধারাবাহিকে অভিনয় করেছিলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। যদিও মারাত্মক রকম ভাবে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল এই ধারাবাহিকটিকে। আর তাই অল্প সময়ে খুব খারাপ টিআরপির কারণে বন্ধ হয়ে যায় এই ধারাবাহিকটি।

images 3 10

আর সেই ধারাবাহিকের নায়িকা অর্থাৎ শ্বেতা ভট্টাচার্য এই বছর মহালয়ায় দেবীরূপে ধরা দেবেন। কিন্তু ৫৬ বার টিআরপি শ্রেষ্ঠ হওয়া জি বাংলার ধারাবাহিক মিঠাইয়ের নায়িকা অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু এই বছর মহালয়ায় সুযোগ পাননি। আর সেই নিয়েই ভক্তদের মধ্যে তৈরী হয়েছে মারাত্মক ক্ষোভ। যদিও এই মুহূর্তে প্রধান ছবির কাজ নিয়ে মহাব্যস্ত সৌমীতৃষা তার পক্ষে মহালয়ার জন্য সময় বার করা অবশ্যই সম্ভব নয়। আর সেই কারণেই তিনি এই বছর মহালয়ায় অভিনয় করছেন না। কিন্তু ভক্তদের বোঝায় কার সাধ্য!

Ratna Adhikary

                 

You cannot copy content of this page