টেলিভিশনের ধারাবাহিক মানেই শুধু পর্দার গল্প নয়, বরং তা ধীরে ধীরে জড়িয়ে যায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে। অফিস শেষে কিংবা দিনের ক্লান্তি ভুলে সন্ধ্যেবেলায় টিভির সামনে বসে প্রিয় চরিত্রগুলোর সুখ-দুঃখের অংশীদার হন দর্শক। সংসার, সম্পর্ক, লড়াই কিংবা আবেগ—সব মিলিয়ে ধারাবাহিক আজ বহু মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তাই কোন গল্প দর্শকের মনে কতটা জায়গা করে নিচ্ছে, তার প্রতিফলন স্পষ্টভাবে ধরা পড়ে টিআরপি তালিকায়।
এই ধারাবাহিকগুলো দর্শকের হৃদয়ে কতটা প্রভাব ফেলছে, তা বোঝার অন্যতম মাপকাঠি হলো টিআরপি। কোন গল্প বেশি টানছে, কোন চরিত্র দর্শকদের আবেগ ছুঁয়ে যাচ্ছে—সবকিছুর হিসেব মেলে এই রেটিং থেকেই। প্রতি সপ্তাহের মতো আজ ৫ ফেব্রুয়ারির দর্শকের টিআরপি তালিকাও স্পষ্ট করে দিল, কোন ধারাবাহিক এখন দর্শকের প্রথম পছন্দ, আর কোনগুলো ধীরে ধীরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাচ্ছে।
এই সপ্তাহে টিআরপি তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ‘পরশুরাম, পরিণীতা’। ৬.৬ রেটিং নিয়ে এক নম্বরে রয়েছে এই ধারাবাহিক দুটি, যা প্রমাণ করে গল্প ও চরিত্র—দুটিই দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ‘বিদ্যা ব্যানার্জি এবং রাঙামতি’, যার প্রাপ্তি ৬.২। এই ধারাবাহিকটিও টানটান গল্পের জোরেই নিজের জায়গা ধরে রেখেছে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’ (৬.০), চতুর্থ স্থানে ‘ও মোর দরদিয়া’ (৫.৯) এবং পঞ্চম স্থানে ‘জোয়ার ভাঁটা’ (৫.৮)। পাশাপাশি ট্রেন্ডিং তালিকায় নজর কেড়েছে ‘কুসুম’ (৫.০), ‘কম্পাস’ (৪.৪), ‘তুই আমার হিরো’ (৩.৩) ও ‘ভোলে বাবা’ (২.৭), যা নির্দিষ্ট সময়ে দর্শকের আগ্রহ বাড়াতে সক্ষম হয়েছে।
আরও পড়ুনঃ “এসব কথা কোথা থেকে আসে জানি না, কোনও ফোন কল না এলে আমি…” ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনের মাঝেই জিতু কমলের স্পষ্ট বার্তা! শেষের পথে কি সত্যিই ‘চিরদিনই তুমি যে আমার’? জল্পনায় জল ঢাললেন অভিনেতা?
দেখে নেওয়া যাক আজকের সম্পূর্ণ টিআরপি তালিকা—
১) পরশুরাম, পরিণীতা – ৬.৬
২) বিদ্যা ব্যানার্জি, রাঙামতি – ৬.২
৩) তারে ধরি ধরি মনে করি – ৬.০
৪) ও মোর দরদিয়া – ৫.৯
৫) জোয়ার ভাঁটা – ৫.৮
ট্রেন্ডিং:
কুসুম – ৫.০,
কম্পাস – ৪.৪,
তুই আমার হিরো – ৩.৩
ভোলে বাবা – ২.৭
