অসভ্য! পুত্র নয়, কন্যা সন্তানের জন্ম দিলে পর্ণাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে কৃষ্ণা! নিম ফুলে উত্তেজনা

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুতে (Neem Phooler Madhu) ইতিমধ্যেই এসেছে নতুন চমক। দর্শকদের দাবিতেই একপ্রকার বাদ দেওয়া হয়েছে ঈশার চরিত্রটিকে। তারপরই মৌমিতা আর অয়নকে শেঠিজির ডেরা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে পর্ণা। সেই কাজে সকলেই খুশি হলেও খুশি হয়নি কৃষ্ণা। এছাড়াও যেই অয়ন আর মৌমিতার জন্য পর্ণা এত সব সহ্য করল তারাও কুকথা বলতে শুরু করেছেন পর্ণার বিরুদ্ধে। যদিও সব খারাপের মধ্যেই দত্ত বাড়িতে চলে এসেছে খুশির সংবাদ।

মা হতে চলেছে পর্ণা। সেটা যেতেই খুব খুশি সৃজন সহ সকলেই। কৃষ্ণাও পর্ণাকে এখন কোন বাড়ির কাজ করতে দিচ্ছে না, তার জন্য পুজো দিচ্ছে তার যত্ন নিচ্ছে সবটা দেখে খুব অবাক হয় সকলেই। পুজো দিয়ে পর্ণা হাতে মন্দিরের ধাগা বেঁধে দেন তিনি এবং কড়া স্বরে পর্ণাকে বলেন সন্তান না হওয়া পর্যন্ত যেন পর্ণা কোনভাবেই এই ধাগা না খোলে। সেটা দেখে একটু অবাক হলেও বেশ ভালো লাগে পর্ণার সে ভাবতে থাকে অবশেষে তার শাশুড়ি তাকে বউমা হিসেবে মেনে নিয়েছে।

পর্ণাকে ভারী বালতি তুলতে দেখেও রেগে যান কৃষ্ণা। তিনি সৃজনকে ডেকে বলেন তার বউকে শাসন করতে সে আবার ভারী কাজ করছে। তিনি বললে পর্ণা কিছুই শোনে না তাই সৃজন নিজেই যেন সবটা পর্ণাকে বুঝিয়ে বলে। সবটা দেখে পর্ণা চলে গেলে কৃষ্ণাকে জড়িয়ে ধরে সৃজন বলে সে খুব খুশি হয়েছে এটা দেখে যে তার মা অবশেষে পর্ণাকে মেনে নিয়েছেন কিন্তু কৃষ্ণা মনে মনে ভাবতে থাকেন তিনি এই সবটাই করছেন সৃজনের সন্তানের জন্য। সৃজনকে পর্ণা তেমন তার থেকে কেড়ে নিয়েছে তিনিও পর্ণা থেকে তার সন্তানকে কেড়ে নেবেন।

তবে বাড়ি থেকে বেরোনোর সময় সৃজন পর্ণাকে বলে সেই তাকে অফিস অব্দি ছেড়ে দিয়ে আসবে। ওদিকে যাওয়ার সময় কৃষ্ণা তাকে বলে তার যে ছোট বাবু আসছে তার খেয়াল রাখতে। তখন পর্ণা মনে মনে ভাবতে থাকে এখনকার সময়ও এনারা মেয়ে আর ছেলের মধ্যে বিভেদ করেন? কিভাবে? সৃজনও খুব যত্ন করে নিয়ে যায় পর্ণাকে অফিসে। বাড়িতে আসে সৃজনের মনের কথা জানার জন্য পর্ণা তাকে জিজ্ঞাসা করে সে কি চায় তাদের ছেলে হয় না মেয়ে?

আরো পড়ুন: শৌর্য্যর সন্তানের মা হচ্ছে নীলু! মিঠিঝোরা ধারাবাহিকের আসন্ন পর্বে বিরাট নাটক!

তখন পর্ণাকে সৃজন বলে সে চায় তাদের একটা ছেলে হোক। সেটা শুনেই অবাক হয়ে যায় পর্ণা। সে সৃজনকে জিজ্ঞাসা করে যদি তাদের মেয়ে হয় তাহলে? তখন সৃজন তাকে বলে তাদের মেয়ে হবে না সে জানে তাদের ছেলেই হবে। সেটা শুনেই অবাক হয়ে যায় পর্ণা। সে ভাবতে থাকে তার শাশুড়ি আর সৃজন দুজনেই চাইছে তাদের ছেলে হোক। এখন যদি তাদের মেয়ে হয় তবে কি হবে? সেই সন্তানকে আদৌ মেনে নেবে তো তারা? তাকে ভালোবাসবে? এইসবই ভাবতে থাকে পর্ণা। তাহলে কি মনে হয় আপনাদের পর্ণার যদি মেয়ে হয় তবে কি হবে ধারাবাহিকে? আবার কি নতুন ঝড় আসছে দত্ত বাড়িতে?

Ruhi Roy

রুহি রায়, গণ মাধ্যম নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ। সাংবাদিকতার প্রতি টানে এই পেশায় আসা। বিনোদন ক্ষেত্রে লেখায় বিশেষ আগ্রহী। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page