খ্যাপা স্যারের জন্য শিবের কাছে কঠিন শপথ! তারকেশ্বর যাত্রায় দন্ডি কেটে অসুস্থ ফুলকি! ফাঁস ধামাকা প্রোমো

১২ই জুন থেকে স্টার জলসায় শুরু হয়েছে ‘সন্ধ্যাতারা’। আর ঠিক সেদিন থেকেই জি বাংলায় শুরু হয়েছে ধারাবাহিক ‘ফুলকি’। ‘ফুলকি’র প্রথম পর্বেই ফাটাফাটি পর্ব দেওয়ার চেষ্টা করেছে পরিচালক। তবে সেই ট্যুইস্ট আনতে গিয়েই বেশকিছুবার ট্রোলের মুখেও পড়েছে ‘ফুলকি’। তবে ধারাবাহিকের প্রথম পর্ব বেশ পছন্দ হয়েছিল দর্শকেদের। প্রথম পর্বেই ছিল বেশ কয়েকটি সাসপেন্স। রোহিতের অতীত কি? রোহিতের আগের স্ত্রী কে ছিল? এখনও সাসপেন্স রয়েছে অনেকটাই।

অন্যদিকে ধারাবাহিকের প্রতিটি তারকার অভিনয় দর্শকদের লেগেছে ফাটাফাটি। অভিষেক দার অভিনয় নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই, এককথায় অনবদ্য। নেতাজি ফিরেছে এক আলাদাই রূপে। নবাগতা দিভ্যানিকে দেখে মনে হচ্ছে না, এটা তার প্রথম মেগা। যেমন সুন্দর লিপসিং, তেমন সুন্দর এক্সপ্রেশন। একদিকে শান্ত, রাগী, অতীতের কিছু ঘটনায় মর্মাহত নায়ক, অপরদিকে চঞ্চল, খুশমেজাজী নায়িকা। দুই ভিন্ন মনের মানুষকে নিয়ে উক্ত ধারাবাহিকের গল্প।

দেখা গিয়েছে, গল্পের নায়িকার গায়ে রয়েছে অনেক শক্তি, বক্সিং-এ টক্কর দেয় ছেলেদের। যদিও তার হাঁপানির সমস্যা রয়েছে। নায়িকা নবগোতা হলেও নায়িকার অভিনয় মন কেড়েছে দর্শকদের। তার স্পষ্টবাদী মনোভাবের সাথে অসাধারণ অভিনয় খুব পছন্দ হয়েছে দর্শকদের। অন্যান্য ধারাবাহিকের মতো কিছুদিনের মধ্যেই ‘ফুলকি’তেও এসেছে বিয়ের ট্র্যাক। রোহিতের অফিসের কর্মরত সকলের কাছে রোহিত ও ফুলকির এক ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়তে জ্যাঠুমনি রোহিতের সঙ্গে ফুলকির বিয়ে দেয়।

ফুলকি-রোহিতের জীবনের নতুন অধ্যায়

যদিও এই বিয়ে রোহিত মন থেকে তেমন মেনে নেয়নি। তবে ফুলকি এই বিয়েতে সম্মতি দিলেও রোহিতের মনে রয়েছে এখনও তার প্রাক্তন। বিয়ের পরেরদিনই সেকথা বৌদিকে জানায় রোহিত। তারসাথেই রোহিত ও ফুলকির ছবিগুলো ফুলকি তাঁর নিজের ফোন থেকে ছড়িয়েছে, এমন সন্দেহ করছে রোহিত। যদিও ফুলকি সেই দোষ অস্বীকার করেছে। তারপরও ফুলকির সরলতা রোহিতকে ভালোবাসতে বাধ্য করবে এমনটাই আশা রাখছেন সকলে। দেখা যায়, ‘ইলিশ উৎসব’এ মাননীয় মন্ত্রী মহাশয়কে বাঁচাতে বিষ যুক্ত ইলিশ নিজে খেয়ে নেয় ফুলকি।

ফুলকির তারকেশ্বর যাত্রা

রোহিতকে বারংবার ফুলকি প্রমান দিয়েছে যে সে নির্দোষ। কিন্তু তারপরও রোহিত তার সঙ্গে বাজে ব্যবহার করতে ফুলকি শিবের স্মরণাপন্ন হয়। অসুস্থ শরীর নিয়ে পায়ে হেটে তারকেশ্বর যাত্রা করে সে। পাশাপাশি দন্ডি কাটে ফুলকি। আর তখনই অসুস্থ শরীর নিয়ে এতো পরিশ্রম করতে গিয়ে আরও অসুস্থ হয়ে পরে ও মাথা ঘুরে পরে যায় ফুলকি। আর ঠিক তখনই রোহিত তাকে ধরে নেয়। বারবার প্রমান দেওয়ার পর কি এবার রোহিত ফুলকিকে নির্দোষ হিসাবে মেনে নেবে? ফুলকির শিব পুজো কি তবে সার্থক হতে চলেছে? সামনে এল ‘ফুলকি’র নতুন প্রোমো।

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page