ছোটপর্দার দর্শকদের কাছে এই মুহূর্তে অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘কুমকুম’ (Kumkum)। ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পাওয়া, একেই ধাঁচের গল্পে অভিনেতা আদৃত রায় (Adrit Roy) আবার ছোটপর্দায় ফিরছেন। গত কয়েক সপ্তাহ ধরেই এই ধারাবাহিককে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। তবে এবার সেই আগ্রহ আরও কয়েকগুণ বাড়িয়ে দিল নতুন এক খবর। কারণ, ‘মিঠাই’ খ্যাত জনপ্রিয় অভিনেতাকে এবার একই ধারাবাহিকে দেখতে চলেছেন দর্শকরা।
এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। অনুরাগীদের একাংশ ইতিমধ্যেই এই নতুন সমীকরণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্রসঙ্গত, আদৃত রায়ের আগের ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’ নিয়ে দর্শকদের মধ্যে যথেষ্ট প্রত্যাশা থাকলেও টিআরপির অভাবে সেটি বেশিদিন চলেনি। তবে সেই অভিজ্ঞতাকে পিছনে ফেলে এবার একেবারে নতুনভাবে দর্শকদের সামনে আসতে চলেছেন অভিনেতা। এই প্রথম স্টার জলসার একটি বড় মেগা প্রজেক্টে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। নতুন চরিত্র, নতুন গল্প এবং নতুন উপস্থাপনা নিয়ে ‘কুমকুম’ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
চ্যানেলও এই ধারাবাহিককে ঘিরে বিশেষ পরিকল্পনা নিয়েছে বলে জানা যাচ্ছে। ফলে শুরু থেকেই নজর থাকছে দর্শকদের। আগামীকাল, অর্থাৎ ১৭ জুন থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টায় সম্প্রচারিত হবে ‘কুমকুম’। এই নতুন ধারাবাহিকের জন্য স্টার জলসার সম্প্রচার সূচিতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। ‘ও মোর দরদিয়া’কে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সন্ধ্যা ৬টার স্লটে। অন্যদিকে ‘বাবলি সুন্দরী’র নতুন সময় নির্ধারণ করা হয়েছে রাত ১১টা। এবার আসা যাক আসল কথায়, মিঠাই ধারাবাহিকের কে যোগ দিচ্ছেন?
তিনি আর কেউ নন, ‘কুমকুম’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে যোগ দিচ্ছেন অভিনেতা অরিন্দ্য বন্দ্যোপাধ্যায়। ‘মিঠাই’ ধারাবাহিকের দর্শকদের কাছে তিনি বিশেষভাবে পরিচিত রোহিত চরিত্রের জন্য। সেই ধারাবাহিকে সৌমিতৃষা কুণ্ডুকে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল। মিঠি চরিত্রটি প্রথমে সিদ্ধার্থ মোদকের প্রতি দুর্বল হলেও পরবর্তীতে রোহিতের সঙ্গেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছিল। সেই জুটিও দর্শকদের কাছ থেকে যথেষ্ট ভালোবাসা পেয়েছিল। এবার সেই রোহিত ও সিদ্ধার্থ খ্যাত দুই অভিনেতাকে একই ধারাবাহিকে দেখা যাবে।
আরও পড়ুনঃ হলুদের শুভ ছোঁয়ার মাঝেই আবার আশার আলো নিভলো পল্লবীর! তাঁর আসল পরিচয় শুনে দূরে সরে গেল আদিত্য! তবে কি অজান্তেই এমন এক সম্পর্কে জড়িয়ে পড়েছে সে, যেখান থেকে ফেরার পথ নেই? ‘কমলা নিবাস’-এর আজকের পর্বে আবেগের বি’স্ফোরণ!
ফলে ‘কুমকুম’ শুরু হওয়ার আগেই দর্শকদের কৌতূহল অনেকটাই বেড়ে গিয়েছে। নিজের এই নতুন যাত্রার খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন অরিন্দ্য বন্দ্যোপাধ্যায়। ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে অভিনেতা লিখেছেন, “আসছি আগামী পরশু ১৭ই জুন থেকে, প্রতিদিন সন্ধ্যা ৭টায়, শুধুমাত্র স্টার জলসায়। বাকি তথ্য….. ক্রমশ প্রকাশ্য।” এখন দেখার, আদৃত রায় ও অরিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের এই নতুন ধারাবাহিক দর্শকদের কতটা আকর্ষণ করতে পারে আর আবারও মিঠাই ম্যাজিক ফিরিয়ে আনতে পারে নাকি!
