জি বাংলায় আসছে জনপ্রিয় প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক ‘মান অভিমান!’ ফিরছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা

জি বাংলায় (Zee Bangla) আসছে একের পর এক নতুন ধারাবাহিক। টিআরপি (TRP) তালিকায় স্লট হারিয়ে ফেলা ধারাবাহিকগুলোকে প্রয়োজনে মাস খানেকের মধ্যে বিদায় জানিয়ে চ্যানেল নিয়ে আসছে জনপ্রিয় প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক। যার হাত ধরে পর্দায় ফিরছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। একেবারে ভিন্ন স্বাদের নতুন কাহিনী বেশ পছন্দও করছেন দর্শকরা।

গত মাসের শেষেই জি বাংলার পর্দা থেকে বিদায় নিয়েছে একের পর এক ধারাবাহিক। বিদায় নিয়েছে অর্গানিক স্টুডিওর কার কাছে কই মনের কথা, অষ্টমী, এন আইডিয়াসের আলোর কোলে। তাছাড়াও গত সপ্তাহেই শেষ হয়েছে ব্লুজ প্রোডাকশন হাউজের চলতি ধারাবাহিক যোগমায়ার শুটিং। জানা গেছে ৬ জুলাই শেষবারের মতো সম্প্রচারিত হয়ে শেষ হয়ে যাবে যোগমায়ার যাত্রা।

জি বাংলার পর্দা থেকে বিদায় নিল যোগমায়া কিন্তু কেন?

মূলত টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে ব্যর্থ হওয়ার কারণেই পর্দা থেকে বিদায় নিয়েছে এই ধারাবাহিকগুলো। আর এই একই কারণে বিদায় নিচ্ছে যোগমায়া। টিআরপি তালিকায় স্লট পায়নি যোগমায়া। প্রথমে সন্ধ্যে ৬টায় সম্প্রচারিত হলেও তোমাদের রানীর কাছে একেবারেই টিকতে পারেনি যোগমায়া। ফলে স্লট পরিবর্তন করা হয় ধারাবাহিকটির। কিন্তু তাতেও লাভ হয়নি বিশেষ। রাত সাড়ে ১০ টার স্লটে প্রথম সপ্তাহে ভালো ফল করলেও পরের সপ্তাহে ফের পরাস্ত হয় যোগমায়া। ফলে এবার ধারাবাহিকটিকে শেষ করার সিদ্ধান্ত হয়ে নিয়েছে চ্যানেল।

জি বাংলার পর্দায় আসছে একের পর এক নতুন ধারাবাহিক

তবে একের পর এক ধারাবাহিক যেমন শেষ হচ্ছে তেমনই পর্দায় শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিকও। ইতিমধ্যেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে অর্গানিক স্টুডিওর নতুন ধারাবাহিক পুবের ময়না। যার মাধ্যমে পর্দায় ফিরেছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী এবং ঐশানি দে এবং শুরু হয়েছে নতুন ধারাবাহিক ডায়মন্ড দিদি জিন্দাবাদ। যেখানে মুখ্য ভূমিকা অভিনয় করেছেন আয়ান ঘোষ এবং ডোনা ভৌমিক। তাছাড়াও ৮ জুলাই থেকে শুরু হতে চলেছে বিশ্বজিৎ ঘোষ এবং ঋতু পাইন অভিনীত এবং ক্রেজি আইডিয়াস প্রযোজিত নতুন ধারাবাহিক মালাবদল।

আরও পড়ুন: আর একটু হলেই ফিরে আসত সূর্যের স্মৃতি! দীপার পরিকল্পনা বানচাল করল ইরা

জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক মান অভিমান

তবে সম্প্রতি শোনা যাচ্ছে নতুন খবর। জি বাংলার পর্দায় আসছে এন আইডিয়াসের প্রযোজিত নতুন ধারাবাহিক। এর আগে আলোর কোলে ধারাবাহিকটি প্রযোজনা করেছে এন আইডিয়াস। ধারাবাহিকটি সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেলেও পর্দায় মন জয় করতে পারেনি দর্শকদের। সেই কারণেই ৮ মাসের মধ্যেই বিদায় নিল আলোর কোলে। জানা গেছে এন আইডিয়াসের আসন্ন এই ধারাবাহিকটির কাস্টিং শুরু হয়েছে গেছে ইতিমধ্যেই। খুব তাড়াতাড়িই হয়ে যাবে লুক সেটও। তবে নতুন এই ধারাবাহিকটি দর্শকদের মন জয় করতে পারে কিনা এবার সেটাই দেখার।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page