ফুলকিকে চিরকালের মতো রাস্তা থেকে সরানোর ষড়যন্ত্র করছে শালিনী ও রুদ্র! কীভাবে ফুলকিকে বিপদ থেকে বাঁচাবে রোহিত?

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নীচে এই জুটি। প্রায় প্রত্যেক সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

উল্লেখ্য, এই ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে টানটান উত্তেজনা। জনপ্রিয় বাংলা ধারাবাহিক ফুলকি আবারও দর্শকদের টানতে চমকপ্রদ প্রোমো নিয়ে হাজির। সদ্য প্রকাশিত এই প্রোমোতে দেখা যাচ্ছে, ধারাবাহিকের অন্যতম নেগেটিভ চরিত্র শালিনী ও রুদ্র এক চক্রান্তে মেতে উঠেছে ফুলকিকে সরিয়ে দেওয়ার জন্য। তাদের এই পরিকল্পনা ফুলকির জীবন ও সম্পর্ককে বড়সড় বিপদে ফেলতে পারে।

Zee bangla, Fulki, tollywood, জি বাংলা, ফুলকি, টলিউড

ধারাবাহিকের মূল চরিত্র ফুলকি, যার সংগ্রাম ও সাফল্যের কাহিনি দর্শকদের মন জয় করেছে। মেয়েদের বক্সিং খেলার ব্যাপারটা এই ধারাবাহিককে ফুটিয়ে তোলা হয়েছেন যা বিরল। তবে আবারো দেখা যাচ্ছে তার জীবনে নতুন বিপদের মেঘ জমেছে। শালিনী, যে কিনা বরাবরই ফুলকির বিরুদ্ধে ছিলেন, এবার রুদ্রের সঙ্গে হাত মিলিয়ে এক বড়সড় পরিকল্পনা করছে। প্রোমোতে দেখানো হয়েছে, তারা এমন একটি চাল চালছে যা ফুলকির খেলা ও জীবনে গভীর প্রভাব ফেলতে পারে।

প্রোমোতে দেখা যাচ্ছে শালিনী রুদ্রকে ফোন করে বলছে ফুলকিকে যেভাবে হোক তার রাস্তা থেকে সরানোর জন্য। ইতিমধ্যেই শালিনীর সঙ্গে ফুলকির একটি বক্সিং প্রতিযোগিতা হতে চলেছে। এমনকি স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপেও ফুলকির বক্সিং প্রতিযোগিতায় খেলার কথা। এই প্রতিযোগিতায় ফুলকি যাতে কোনভাবেই সফল না হতে পারে সেই জন্যই চালচালছে শালিনী ও রুদ্র। দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন—শালিনী ও রুদ্রের এই ষড়যন্ত্র কি সফল হবে, নাকি ফুলকি তার সাহস ও বুদ্ধিমত্তার সাহায্যে এই চক্রান্ত নস্যাৎ করতে পারবে?

প্রোমো প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে এই নতুন টুইস্ট নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। ধারাবাহিকের নির্মাতারাও ইঙ্গিত দিয়েছেন যে আসন্ন পর্বগুলোতে গল্পে বড়সড় মোড় আসতে চলেছে, যা দর্শকদের স্ক্রিনের সামনে আটকে রাখবে। ধারাবাহিক ফুলকি প্রতিদিন সন্ধ্যা ৭টায় জি বামগলার পর্দায় সম্প্রচারিত হয়।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page