উত্তেজনায় ভরপুর অনুরাগের ছোঁয়া! নতুন বিপদের মুখোমুখি সূর্য, বিয়ের পিঁড়ি ফেলে প্রাক্তনকে বাঁচাতে ছুটল দীপা

স্টার জলসার (Star Jalsha) অন্যতম চর্চিত ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সূর্য, দীপা আর মিশকার ত্রিকোণ প্রেমের গল্প। তিনজনের সম্পর্কের টানাপড়েন নিয়ে এগিয়েছে ধারাবাহিকের গল্প। টিআরপি (trp) তালিকায়ও ছক্কা হাঁকিয়েছে এই ধারাবাহিক। বর্তমানে টিআরপিতে জুতসই জায়গা না কায়েম করতে পারলেও, ওটিটি ট্রেন্ডিং বাংলা ধারাবাহিক (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’।

ধারাবাহিকের গল্পে এই মুহূর্তে রূপার শরীর খারাপ। সত্বর অপারেশন করতে হবে তাকে। অপারেশনের টাকা, ডাক্তার কোনো মতে জোগাড় হয়ে গেলেও শেষ মুহূর্তে বেঁকে বসে রূপা। শর্ত চাপায় অর্জুনকে বাবা হিসেবে দেখতে চায় সে। আর অপারেশনের আগে যেন অর্জুন আর তার মায়ের বিয়েটা হয়। রূপার এরূপ শর্ত শুনে মাথায় বাজ পড়ে দীপার।

দীপার মেয়ে রূপা। দীপার মতো সেও জেদি, একরোখা। কিছুতেই দীপা বিয়ের জন্য রাজি না হলে অপারেশন করবে না সে। খাবে না ওষুধও। মেয়েকে সামলাতে সাময়িক কথা দিয়ে ফেলে দীপা। লাবণ্যর মাথায় বাজ ভেঙে পড়ে। সূর্য দীপাকে আলাদা করে দেখতে এখনও প্রস্তুত নয়। দীপা লাবণ্য সরাসরি বলে, অর্জুন দীপার বিয়েতে তার মত নেই।

তারপরই সূর্যের খোঁজে বেরিয়ে পড়ে লাবণ্য। লাবণ্যকে সেনগুপ্তকে কোথাও খুঁজে না পেয়ে ফের সেনগুপ্ত বাড়িতে ছুটে আসে দীপা আর প্রবীর। আসলে লাবণ্য গিয়েছে সূর্যের খোঁজে। একমাত্র সে এই বিয়ে আটকাতে পারবে। এদিকে কাকীয়া, তিস্তা দীপার বিয়ের কথা জেনে চমকে ওঠে। দীপা এতটা স্বার্থপর কি করে হতে পারে! তালে-গোলে নিজেরটা গুছিয়ে নিতে দীপা সিদ্ধহস্ত বলে দোষারোপ করেছি কাকীয়া।

আরো পড়ুন: হিংসা শুধুই অনিষ্ট করে! বোনের সঙ্গে সমস্ত রকমের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে মেঘের মেয়েকে বুকে টেনে নিল মাসি ময়ূরী!

অন্যদিকে, ইরা যে সোজা মেয়ে নয় তা বুঝতে পেরেছে সূর্য। ছলে বলে বারবার সূর্যের চোখকে ফাঁকি দিয়ে আষাঢ়ে গল্প ফেদেছে সে। তবে মাঝরাতে রহস্যজনক ভাবে সিগন্যাল আসে সূর্যের ঘরে। পরপর তিনবার। তখনই পুলিশকে সবটা জানায় সূর্য। পুলিশকে দেখে ভেবলে যায় ইরা। তার চোখে মুখে ফুটে ওঠে ভয়ের আতঙ্ক। তবে এবারেও কথা ছলে সূর্যকে কাবু করে ইরা। বাবাকে নিয়ে নানান গল্প ফাঁদে। গল্পের ফাঁদে পা দেয় সূর্য। এক মিনিটের জন্য হলেও ইরার প্রতি সহানুভুতিশীল হয়ে পড়ে সে। তবে ইরার সব কথাই যে মিথ্যে মুখ দেখে বোঝা যায় তা। ফের কি কোনো রহস্যের ভাঁজে আটকা পড়বে সূর্য? জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়ার আসন্ন পর্ব।

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page